মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الشمس

সূরা আশ-শামস

সূর্য · সূরা নং ৯১ · ১৫ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ١
ওয়াশ্শামসি ওয়াদুহা-হা
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢
ওয়ালকামারি ইযা তালা-হা
শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣
ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ٤
ওয়াল্লাইলি ইযা ইয়াগশা-হা
শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥
ওয়াস্সামা-ই ওয়ামা বানা-হা
শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ٦
ওয়ালআরদি ওয়ামা তাহা-হা
শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا ٧
ওয়ানাফসিঁ ওয়ামা সাওয়া-হা
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ٨
ফাআলহামাহা ফুজূরাহা ওয়াতাকওয়া-হা
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ٩
কাদ আফলাহা মান যাক্কা-হা
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ١٠
ওয়াকাদ খা-বা মান দাস্সা-হা
সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ ١١
কায্যাবাত ছামূদু বিতাগওয়া-হা-
সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا ١٢
ইযিমবা‘আছা আশকা-হা
যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا ١٣
ফাকা-লা লাহুম রাসূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়াসুকইয়া-হা
তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا ١٤
ফাকায্যাবূহু ফা‘আকারূহা ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া-হা
কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।
وَلَا يَخَافُ عُقْبَٰهَا ١٥
ওয়ালা ইয়াখা-ফু ‘উকবা-হা
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।