মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
البروج

সূরা আল-বুরূজ

নক্ষত্রপুঞ্জ · সূরা নং ৮৫ · ২২ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ١
ওয়াস্সামা-ই যা-তিল বুরূজ
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ٢
ওয়ালইয়াওমিল মাও‘ঊদ
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ ٣
ওয়াশা-হিদিঁ ওয়ামাশহূদ
আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ٤
কুতিলা আসহা-বুল উখদূদ
ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ٥
আন-না-রি যা-তিল ওয়াকূদ
(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ ٦
ইয হুম ‘আলাইহা কু‘ঊদ
যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ ٧
ওয়াহুম ‘আলা মা ইয়াফ‘আলূনা বিলমু’মিনীনা শুহূদ
আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ٨
ওয়ামা নাকামূ মিনহুম ইল্লা- আন ইউ’মিনূ বিল্লা-হিল ‘আযীযিল হামীদ
তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ ٩
আল্লাযী লাহূ মুলকুস সামা-ওয়া-তি ওয়ালআরদ ওয়াল্লা-হু ‘আলা কুল্লি শাইইন শাহীদ
আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ١٠
ইন্নাল লাযীনা ফাতানুল মু’মিনীনা ওয়ালমু’মিনা-তি ছুম্মা লাম ইয়াতূবূ ফালাহুম ‘আযা-বু জাহান্নামা ওয়ালাহুম ‘আযা-বুল হারীক
যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ١١
ইন্নাল লাযীনা আ-মানূ ওয়া‘আমিলুস সা-লিহা-তি লাহুম জান্না-তুন তাজরী মিন তাহতিহাল আনহা-র যা-লিকাল ফাওযুল কাবীর
যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ
তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ١٣
ইন্নাহূ হুওয়া ইউবদিউ ওয়াইউ‘ঈদ
তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ١٤
ওয়াহুওয়াল গাফূরুল ওয়াদূদ
তিনি ক্ষমাশীল, প্রেমময়,
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ١٥
যুল ‘আরশিল মাজীদ
‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ ١٦
ফা‘‘আ-লুল লিমা ইউরীদ
যা করতে চান তাই করেন।
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ١٧
হাল আতা-কা হাদীছুল জুনূদ
তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
فِرْعَوْنَ وَثَمُودَ ١٨
ফির‘আওনা ওয়াছামূদ
ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ ١٩
বালিল লাযীনা কাফারূ ফী তাকযীব
তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ٢٠
ওয়াল্লা-হু মিন ওয়ারা-ইহিম মুহীত
আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ ٢١
বাল হুওয়া কুরআ-নুম মাজীদ
(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ ٢٢
ফী লাওহিম মাহফূয
সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।