মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الإنشقاق

সূরা আল-ইনশিকাক

খণ্ড-বিখণ্ড হওয়া · সূরা নং ৮৪ · ২৫ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ١
ইযাস সামা-উনশাক্কাত
যখন আসমান ফেটে যাবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٢
ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়াহুক্কাত
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ٣
ওয়াইযাল আরদু মুদ্দাত
এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ٤
ওয়াআলকাত মা ফীহা ওয়াতাখাল্লাত
আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٥
ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়াহুক্কাত
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ ٦
ইয়া-আইয়্যুহাল ইনসা-নু ইন্নাকা কা-দিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলা-কীহ
হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧
ফাআম্মা মান ঊতিয়া কিতা-বাহূ বিয়ামীনিহ
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ٨
ফাসাওফা ইউহা-সাবু হিসা-বাঁ ইয়াসীরা
তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ٩
ওয়ায়ানকালিবু ইলা- আহলিহী মাসরূরা
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ١٠
ওয়াআম্মা মান ঊতিয়া কিতা-বাহূ ওয়ারা-আ যাহরিহ
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا ١١
ফাসাওফা ইয়াদ‘ঊ ছুবূরা
সে মৃত্যুকে ডাকবে,
وَيَصْلَىٰ سَعِيرًا ١٢
ওয়ায়াসলা সা‘ঈরা
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ١٣
ইন্নাহূ কা-না ফী আহলিহী মাসরূরা
সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤
ইন্নাহূ যান্না আল লান ইয়াহূর
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا ١٥
বালা- ইন্না রাব্বাহূ কা-না বিহী বাসীরা
অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ١٦
ফালা- উকসিমু বিশ্শাফাক
আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ١٧
ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨
ওয়ালকামারি ইযাত তাসাক
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ ١٩
লাতারকাবুন্না তাবাকান ‘আন তাবাক
অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ٢٠
ফামা লাহুম লা ইউ’মিনূন
অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
৮৪:২১ সিজদা
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ٢١
ওয়াইযা কুরিআ ‘আলাইহিমুল কুরআ-নু লা ইয়াসজুদূন
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ٢٢
বালিল লাযীনা কাফারূ ইউকায্যিবূন
(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ٢٣
ওয়াল্লা-হু আ‘লামু বিমা ইউ‘ঊন
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤
ফাবাশ্শিরহুম বি‘আযা-বিন আলীম
কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ٢٥
ইল্লাল লাযীনা আ-মানূ ওয়া‘আমিলুস সা-লিহা-তি লাহুম আজরুন গাইরু মামনূন
কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।