بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
‘আবাসা ওয়াতাওয়াল্লা-
(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ٢
আন জা-আহুল আ‘মা
(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣
ওয়ামা ইউদরীকা লা‘আল্লাহূ ইয়ায্যাক্কা-
(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ٤
আও ইয়ায্যাক্কারু ফাতানফা‘আহুয যিকরা-
কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ٥
আম-মা মানিসতাগনা
পক্ষান্তরে যে পরোয়া করে না,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦
ফাআনতা লাহূ তাসাদ্দা
তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٧
ওয়ামা ‘আলাইকা আল্লা ইয়ায্যাক্কা
সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ٨
ওয়াআম্মা মান জা-আকা ইয়াস‘আ
পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
وَهُوَ يَخْشَىٰ ٩
ওয়াহুওয়া ইয়াখশা
আর সে ভয়ও করে,
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١٠
ফাআনতা ‘আনহু তালাহ্হা
তুমি তার প্রতি অমনোযোগী হলে।
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ ١١
কাল্লা- ইন্নাহা তাযকিরাহ
না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢
ফামান শা-আ যাকারাহ
কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ ١٣
ফী সুহুফিম মুকার্রামাহ
(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ ١٤
মারফূ‘আতিম মুতাহ্হারাহ
সমুন্নত, পবিত্র।
بِأَيْدِى سَفَرَةٍۢ ١٥
বিআইদী সাফারাহ
(এমন) লেখকদের হাতে
كِرَامٍۭ بَرَرَةٍۢ ١٦
কিরা-মিম বারারাহ
(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ ١٧
কুতিলাল ইনসা-নু মা- আকফারাহ
মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ١٨
মিন আইয়্যি শাইইন খালাকাহ
আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩
মিন নুতফাতিন খালাকাহূ ফাকাদ্দারাহ
শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠
ছুম্মাস সাবীলা ইয়াস্সারাহ
অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ٢١
ছুম্মা আমা-তাহূ ফাআকবারাহ
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢
ছুম্মা ইযা শা-আ আনশারাহ
অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ٢٣
কাল্লা লাম্মা ইয়াকদি মা- আমারাহ
না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤
ফালইয়ানযুরিল ইনসা-নু ইলা তা‘আ-মিহ
মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا ٢٥
আন-না সাবাবনাল মা-আ সাব্বা
আমি প্রচুর পানি ঢালি,
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا ٢٦
ছুম্মা শাকাকনাল আরদা শাক্কা
তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا ٢٧
ফাআমবাতনা ফীহা হাব্বা
অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,
وَعِنَبًۭا وَقَضْبًۭا ٢٨
ওয়া‘ইনাবাঁ ওয়াকাদবা
আঙ্গুর, তাজা শাক-শব্জী,
وَزَيْتُونًۭا وَنَخْلًۭا ٢٩
ওয়াযাইতূনাঁ ওয়ানাখলা
যয়তূন, খেজুর,
وَحَدَآئِقَ غُلْبًۭا ٣٠
ওয়াহাদা-ইকা গুলবা
আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,
وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا ٣١
ওয়াফা-কিহাতাঁ ওয়াআব্বা
আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ ٣٢
মাতা-‘আল লাকুম ওয়ালিআন‘আ-মিকুম
তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣
ফাইযা জা-আতিস সা-খ্খাহ
অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ٣٤
ইয়াওমা ইয়াফির্রুল মারউ মিন আখীহ
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥
ওয়াউম্মিহী ওয়াআবীহ
তার মা, তার বাপ,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦
ওয়াসা-হিবাতিহী ওয়াবানীহ
তার স্ত্রী ও তার সন্তান থেকে,
لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ ٣٧
লিকুল্লিমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা’নুঁ ইউগনীহ
সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ ٣٨
উজূহুঁ ইয়াওমাইযিম মুসফিরাহ
সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ ٣٩
দা-হিকাতুম মুসতাবশিরাহ
সহাস্য, উৎফুল্ল।
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ ٤٠
ওয়াউজূহুঁ ইয়াওমাইযিন ‘আলাইহা গাবারাহ
সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।
تَرْهَقُهَا قَتَرَةٌ ٤١
তারহাকুহা কাতারাহ
কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ ٤٢
উলা-ইকা হুমুল কাফারাতুল ফাজারাহ
তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।