بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ١
ইযা ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ
যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ٢
লাইসা লিওয়াক‘আতিহা কা-যিবাহ
তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
خَافِضَةٌۭ رَّافِعَةٌ ٣
খা-ফিদাতুর রা-ফি‘আহ
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا ٤
ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا ٥
ওয়াবুস্সাতিল জিবা-লু বাস্সা
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا ٦
ফাকা-নাত হাবা-আম মুমবাছ্ছা
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ ٧
ওয়াকুনতুম আযওয়া-জান ছালা-ছাহ
আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ٨
ফাআসহা-বুল মাইমানাতি মা- আসহা-বুল মাইমানাহ
তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ٩
ওয়াআসহা-বুল মাশআমাতি মা- আসহা-বুল মাশআমাহ
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠
ওয়াস্সা-বিকূনাস সা-বিকূন
আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ١١
উলা-ইকাল মুকার্রাবূন
তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢
ফী জান্না-তিন না‘ঈম
(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ١٣
ছুল্লাতুম মিনাল আওয়ালীন
পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ١٤
ওয়াকালীলুম মিনাল আ-খিরীন
আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ ١٥
‘আলা সুরুরিম মাওদূনাহ
(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ ١٦
মুত্তাকিঈনা ‘আলাইহা মুতাকা-বিলীন
তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ ١٧
ইয়াতূফু ‘আলাইহিম উইলদা-নুম মুখাল্লাদূন
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ ١٨
বিআকওয়া-বিঁ ওয়াআবা-রীকা ওয়াকা’সিম মিম মা‘ঈন
পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ١٩
লা ইউসাদ্দা‘ঊনা ‘আনহা ওয়ালা ইউনযিফূন
তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
ওয়াফা-কিহাতিম মিম্মা ইয়াতাখাইয়্যারূন
আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ ٢١
ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহূন
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
وَحُورٌ عِينٌۭ ٢٢
ওয়াহূরুন ‘ঈন
আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ٢٣
কাআমছা-লিল লু’লুইল মাকনূন
সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ٢٤
জাযা-আম বিমা কা-নূ ইয়া‘মালূন
তাদের কর্মের প্রতিদান হিসেবে!
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا ٢٥
লা ইয়াসমা‘ঊনা ফীহা লাগওয়াঁ ওয়ালা তা’ছীমা
সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا ٢٦
ইল্লা কীলান সালা-মান সালা-মা
এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ ٢٧
ওয়াআসহা-বুল ইয়ামীনি মা- আসহা-বুল ইয়ামীন
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ ٢٨
ফী সিদরিম মাখদূদ
তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
وَطَلْحٍۢ مَّنضُودٍۢ ٢٩
ওয়াতালহিম মানদূদ
কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
وَظِلٍّۢ مَّمْدُودٍۢ ٣٠
ওয়াযিল্লিম মামদূদ
বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ ٣١
ওয়ামা-ইম মাসকূব
অবিরাম প্রবহমান পানির ধারে,
وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ ٣٢
ওয়াফা-কিহাতিন কাছীরাহ
আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ ٣٣
লা মাকতূ‘আতিঁ ওয়ালা মামনূ‘আহ
যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ ٣٤
ওয়াফুরুশিম মারফূ‘আহ
আর উঁচু উঁচু বিছানায়।
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ ٣٥
ইন্না- আনশা’না-হুন্না ইনশা-আ
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا ٣٦
ফাজা‘আলনা-হুন্না আবকা-রা
আর তাদেরকে করেছি কুমারী,
عُرُبًا أَتْرَابًۭا ٣٧
‘উরুবান আতরা-বা
স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ ٣٨
লিআসহা-বিল ইয়ামীন
(এ সব হল) ডান দিকের লোকদের জন্য,
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ ٣٩
ছুল্লাতুম মিনাল আওয়ালীন
(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক
وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ ٤٠
ওয়াছুল্লাতুম মিনাল আ-খিরীন
আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ ٤١
ওয়াআসহা-বুশ শিমা-লি মা- আসহা-বুশ শিমা-ল
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ ٤٢
ফী সামূমিঁ ওয়াহামীম
(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ ٤٣
ওয়াযিল্লিম মিন ইয়াহমূম
আর কালো ধোঁয়ার ছায়ায়,
لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ ٤٤
লা বা-রিদিঁ ওয়ালা কারীম
যা শীতলও নয়, তৃপ্তিদায়কও নয়।
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ٤٥
ইন্নাহুম কা-নূ কাবলা যা-লিকা মুতরাফীন
ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ٤٦
ওয়াকা-নূ ইউসির্রূনা ‘আলাল হিনছিল ‘আযীম
আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ٤٧
ওয়াকা-নূ ইয়াকূলূনা আইযা মিতনা ওয়াকুন্না তুরা-বাঁ ওয়া‘ইযা-মান আইন্না লামাব‘ঊছূন
আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ٤٨
আওয়াআ-বা-উনাল আওয়ালূন
আর আমাদের বাপদাদাদেরকেও?
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ ٤٩
কুল ইন্নাল আওয়ালীনা ওয়ালআ-খিরীন
বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ ٥٠
লামাজমূ‘ঊনা ইলা মীকা-তি ইয়াওমিম মা‘লূম
অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ٥١
ছুম্মা ইন্নাকুম আইয়্যুহাদ দা-ল্লূনাল মুকায্যিবূন
তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা!
لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ ٥٢
লাআ-কিলূনা মিন শাজারিম মিন যাক্কূম
তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে,
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ٥٣
ফামা-লিঊনা মিনহাল বুতূন
তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ٥٤
ফাশা-রিবূনা ‘আলাইহি মিনাল হামীম
আর তার উপর পান করবে ফুটন্ত পানি,
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ٥٥
ফাশা-রিবূনা শুরবাল হীম
আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ٥٦
হা-যা নুযুলুহুম ইয়াওমাদ দীন
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ٥٧
নাহনু খালাকনা-কুম ফালাওলা তুসাদ্দিকূন
আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ٥٨
আফারাআইতুম মা তুমনূন
তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ ٥٩
আআনতুম তাখলুকূনাহূ আম নাহনুল খা-লিকূন
তা কি তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমিই।
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ٦٠
নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাওতা ওয়ামা নাহনু বিমাসবূকীন
তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ٦١
‘আলা- আন নুবাদ্দিলা আমছা-লাকুম ওয়ানুনশিআকুম ফী মা লা তা‘লামূন
তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে (নতুনভাবে) এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না।
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ٦٢
ওয়ালাকাদ ‘আলিমতুমুন নাশআতাল ঊলা ফালাওলা তাযাক্কারূন
তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জান তাহলে (আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা) তোমরা অনুধাবন কর না কেন?
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ٦٣
আফারাআইতুম মা তাহরুছূন
তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে?
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ٦٤
আআনতুম তাযরা‘ঊনাহূ আম নাহনুয যা-রি‘ঊন
তোমরাই কি তা উৎপন্ন কর, না আমিই উৎপন্নকারী?
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ٦٥
লাও নাশা-উ লাজা‘আলনা-হু হুতা-মান ফাযালতুম তাফাক্কাহূন
আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি, তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাক।
إِنَّا لَمُغْرَمُونَ ٦٦
ইন্না লামুগরামূন
(আর বলবে যে) ‘আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ٦٧
বাল নাহনু মাহরূমূন
বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ٦٨
আফারাআইতুমুল মা-আল লাযী তাশরাবূন
তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর?
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ٦٩
আআনতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলূন
তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি তার বষর্ণকারী আমিই?
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ ٧٠
লাও নাশা-উ জা‘আলনা-হু উজা-জান ফালাওলা তাশকুরূন
আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ٧١
আফারাআইতুমুন না-রাল লাতী তূরূন
তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ?
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ٧٢
আআনতুম আনশা’তুম শাজারাতাহা- আম নাহনুল মুনশিঊন
তার (জ্বালানোর) গাছ (অর্থাৎ কাঠ) কি তোমরাই বানিয়েছ, নাকি আমিই বানিয়েছি?
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ ٧٣
নাহনু জা‘আলনা-হা তাযকিরাতাঁ ওয়ামাতা-‘আল লিলমুকউঈন
আমি তাকে (অর্থাৎ আগুনকে) করেছি স্মারক (যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়) আর মরুর অধিবাসীদের জন্য দরকারী ও আরামের বস্তু।
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٧٤
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল ‘আযীম
কাজেই (হে নবী!) তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা কর।
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥
ফালা- উকসিমু বিমাওয়া-কি‘ইন নুজূম
উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।
وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ٧٦
ওয়াইন্নাহূ লাকাসামুল লাও তা‘লামূনা ‘আযীম
তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!
إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ ٧٧
ইন্নাহূ লাকুরআ-নুন কারীম
অবশ্যই তা সম্মানিত কুরআন,
فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ ٧٨
ফী কিতা-বিম মাকনূন
(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ٧٩
লা ইয়ামাস্সুহূ ইল্লাল মুতাহ্হারূন
পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,
تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ ٨٠
তানযীলুম মির রাব্বিল ‘আ-লামীন
জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ٨١
আফাবিহা-যাল হাদীছি আনতুম মুদহিনূন
তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ٨٢
ওয়াতাজ‘আলূনা রিযকাকুম আন-নাকুম তুকায্যিবূন
আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ٨٣
ফালাওলা- ইযা বালাগাতিল হুলকূম
তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?
وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ ٨٤
ওয়াআনতুম হীনাইযিন তানযুরূন
আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ٨٥
ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালা-কিল লা তুবসিরূন
আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ٨٦
ফালাওলা- ইন কুনতুম গাইরা মাদীনীন
তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ ٨٧
তারজি‘ঊনাহা- ইন কুনতুম সা-দিকীন
তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ٨٨
ফাআম্মা- ইন কা-না মিনাল মুকার্রাবীন
অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ ٨٩
ফারাওহুঁ ওয়ারাইহা-নুঁ ওয়াজান্নাতু না‘ঈম
তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ٩٠
ওয়াআম্মা- ইন কা-না মিন আসহা-বিল ইয়ামীন
আর যদি সে ডান দিকের একজন হয়
فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ ٩١
ফাসালা-মুল লাকা মিন আসহা-বিল ইয়ামীন
তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٢
ওয়াআম্মা- ইন কা-না মিনাল মুকায্যিবীনাদ দা-ল্লীন
আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,
فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ ٩٣
ফানুযুলুম মিন হামীম
তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।
وَتَصْلِيَةُ جَحِيمٍ ٩٤
ওয়াতাসলিয়াতু জাহীম
আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ٩٥
ইন্না হা-যা লাহুওয়া হাক্কুল ইয়াকীন
এটা সুনিশ্চিত সত্য।
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ٩٦
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল ‘আযীম
কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।