মূল লেখায় যান
১৫ অক্টোবর ২০২৬ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
البقرة

সূরা আল-বাকারা

গাভী · সূরা নং ২ · ২৮৬ আয়াত · ৪০ রুকু · মাদানী · পারা ১
১৬৩ থেকে ১৬৪ নং আয়াত দেখানো হচ্ছে। পুরো সূরা পড়ুন
وَإِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ ١٦٣
ওয়াইলা-হুকুম ইলা-হুঁ ওয়া-হিদুল লা- ইলা-হা ইল্লা হুওয়ার রাহমা-নুর রাহীম
তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই। তিনি পরম করুনাময়, অতি দয়ালু।
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱلْفُلْكِ ٱلَّتِى تَجْرِى فِى ٱلْبَحْرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٍۢ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍۢ وَتَصْرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلْمُسَخَّرِ بَيْنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَءَايَٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ ١٦٤
ইন্না ফী খালকিস সামা-ওয়া-তি ওয়ালআরদি ওয়াখতিলা-ফিল লাইলি ওয়ান্নাহা-রি ওয়ালফুলকিল লাতী তাজরী ফিল বাহরি বিমা ইয়ানফা‘উন না-সা ওয়ামা- আনযালাল্লা-হু মিনাস সামা-ই মিম মা-ইন ফাআহইয়া বিহিল আরদা বা‘দা মাওতিহা ওয়াবাছ্ছা ফীহা মিন কুল্লি দা-ব্বাতিঁ ওয়াতাসরীফির রিয়া-হি ওয়াস্সাহা-বিল মুসাখ্খারি বাইনাস সামা-ই ওয়ালআরদি লাআ-য়া-তিল লিকাওমিঁ ইয়া‘কিলূন
নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের বিবর্তনের মধ্যে, লোকের উপকারী দ্রব্যাদিসহ সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে যদ্বারা তিনি পৃথিবীকে- মরে যাওয়ার পর আবার জীবিত করেন এবং তাতে সকল প্রকার জীব-জন্তুর বিস্তারণে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমন্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেকসম্পন্ন লোকেদের জন্য নিদর্শনাবলী রয়েছে।