মূল লেখায় যান
১৫ অক্টোবর ২০২৬ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
البقرة

সূরা আল-বাকারা

গাভী · সূরা নং ২ · ২৮৬ আয়াত · ৪০ রুকু · মাদানী · পারা ১
১ থেকে ৫ নং আয়াত দেখানো হচ্ছে। পুরো সূরা পড়ুন
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ ١
আলিফ লা-ম মী-ম
আলিফ, লাম, মীম।
ذَٰلِكَ ٱلْكِتَٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ ٢
যা-লিকাল কিতা-বু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকীন
এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ।
ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ ٣
আল্লাযীনা ইউ’মিনূনা বিলগাইবি ওয়াইউকীমূনাস সালা-তা ওয়ামিম্মা রাযাকনা-হুম ইউনফিকূন
যারা গায়বের প্রতি ঈমান আনে, নামায কায়িম করে এবং আমি যে জীবনোপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْءَاخِرَةِ هُمْ يُوقِنُونَ ٤
ওয়াল্লাযীনা ইউ’মিনূনা বিমা- উনযিলা ইলাইকা ওয়ামা- উনযিলা মিন কাবলিকা ওয়াবিলআ-খিরাতি হুম ইউকিনূন
আর তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী।
أُو۟لَٰٓئِكَ عَلَىٰ هُدًۭى مِّن رَّبِّهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ ٥
উলা-ইকা ‘আলা হুদাম মির রাব্বিহিম ওয়াউলা-ইকা হুমুল মুফলিহূন
তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফলকাম।