মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الناس

সূরা আন-নাস

মানবজাতি · সূরা নং ১১৪ · ৬ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١
কুল আ‘ঊযু বিরাব্বিন না-স
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
مَلِكِ ٱلنَّاسِ ٢
মালিকিন না-স
মানুষের অধিপতির,
إِلَٰهِ ٱلنَّاسِ ٣
ইলা-হিন না-স
মানুষের প্রকৃত ইলাহর,
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ ٤
মিন শার্রিল ওয়াসওয়া-সিল খান্না-স
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ ٥
আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন না-স
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ ٦
মিনাল জিন্নাতি ওয়ান্না-স
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।