মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الهمزة

সূরা আল-হুমাযাহ

পরনিন্দাকারী · সূরা নং ১০৪ · ৯ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ ١
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ ٢
আল্লাযী জামা‘আ মা-লাঁ ওয়া‘আদ্দাদাহ
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ ٣
ইয়াহসাবু আন-না মা-লাহূ আখলাদাহ
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ ٤
কাল্লা লাইউমবাযান্না ফিল হুতামাহ
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ ٥
ওয়ামা- আদরা-কা মাল হুতামাহ
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ٦
না-রুল্লা-হিল মূকাদাহ
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ ٧
আল্লাতী তাত্তালি‘উ ‘আলাল আফইদাহ
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ ٨
ইন্নাহা ‘আলাইহিম মু’সাদাহ
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ ٩
ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ
(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।