সূরা আত-তাহরীম (অর্থ: “নিষিদ্ধকরণ”) কুরআনের ৬৬ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ১২।
প্রেক্ষাপট
মদিনায় অবতীর্ণ; নবী-পরিবারের একটি ঘটনা নিয়ে, যখন তিনি কিছু স্ত্রীকে খুশি করতে একটি হালাল জিনিস নিজের জন্য নিষিদ্ধ করেছিলেন (১)।
মূল বিষয়বস্তু
- আল্লাহ যা হালাল করেছেন, তা কেন হারাম করছেন? (১)
- নিজেদের ও পরিবারকে আগুন থেকে বাঁচাও (৬)
- আল্লাহর কাছে খাঁটি তাওবা করো (৮)
- নূহ ও লূত (আ.)-এর স্ত্রী; ফিরআউনের স্ত্রী ও মারইয়াম (আ.) (১০–১২)
শুরুর আয়াতসমূহ
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَ ۖ تَبْتَغِى مَرْضَاتَ أَزْوَٰجِكَ ۚ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ ١
হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (এর দ্বারা) তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও, (আল্লাহ তোমার এ ত্রুটি ক্ষমা করে দিলেন কেননা) আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।
قَدْ فَرَضَ ٱللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَٰنِكُمْ ۚ وَٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ٢
আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা থেকে নিস্কৃতি পাওয়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তোমাদের মালিক-মনিব-রক্ষক, আর তিনি সর্বজ্ঞাতা, মহা প্রজ্ঞার অধিকারী।
وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ إِلَىٰ بَعْضِ أَزْوَٰجِهِۦ حَدِيثًۭا فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ وَأَظْهَرَهُ ٱللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُۥ وَأَعْرَضَ عَنۢ بَعْضٍۢ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتْ مَنْ أَنۢبَأَكَ هَٰذَا ۖ قَالَ نَبَّأَنِىَ ٱلْعَلِيمُ ٱلْخَبِيرُ ٣
স্মরণ কর- যখন নবী তার স্ত্রীদের কোন একজনকে গোপনে একটি কথা বলেছিল। অতঃপর সে স্ত্রী যখন তা (অন্য একজনকে) জানিয়ে দিল, তখন আল্লাহ এ ব্যাপারটি নবীকে জানিয়ে দিলেন। তখন নবী (তার স্ত্রীর কাছে) কিছু কথার উল্লেখ করল আর কিছু কথা ছেড়ে দিল। নবী যখন তা তার স্ত্রীকে জানাল তখন সে বলল, ‘আপনাকে এটা কে জানিয়ে দিল?’’ নবী বলল, ‘‘আমাকে জানিয়ে দিলেন যিনি সর্বজ্ঞাতা, ওয়াকিফহাল।’’
Read in English
Surah At-Tahrim (“The Prohibition”) is the 66th surah of the Quran: a Madinan surah of 12 ayahs.
Background
A Madinan surah revealed about an incident in the Prophet’s household, when he forbade himself something lawful to please some of his wives (1).
Main themes
- Why forbid what Allah has made lawful for you? (1)
- Protect yourselves and your families from a Fire (6)
- Turn to Allah in sincere repentance (8)
- The wives of Nuh and Lut; the wife of Pharaoh and Maryam (10–12)