সূরা আল-হাজ্জ (অর্থ: “হজ”) কুরআনের ২২ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭৮।
প্রেক্ষাপট
এতে মক্কি ও মাদানি উভয় ধরনের আয়াত রয়েছে। আত্মরক্ষার্থে যুদ্ধের প্রথম অনুমতি (৩৯–৪০) এতেই এসেছে।
মূল বিষয়বস্তু
- কিয়ামতের ভয়াবহতা (১–২)
- মানুষের কাছে ইবরাহীম (আ.)-এর হজের ঘোষণা (২৭)
- কুরবানির গোশত বা রক্ত নয়, তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে (৩৭)
- জুলুমের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি (৩৯–৪০)
শুরুর আয়াতসমূহ
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ ٱلسَّاعَةِ شَىْءٌ عَظِيمٌۭ ١
হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, কিয়ামাতের কম্পন এক ভয়ানক জিনিস।
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٌۭ ٢
সেদিন তুমি দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন (যার কারণে তাদের ঐ অবস্থা ঘটবে)।
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍۢ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَٰنٍۢ مَّرِيدٍۢ ٣
কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাদানুবাদ করে, আর প্রত্যেক অবাধ্য শয়ত্বানের অনুসরণ করে।
Read in English
Surah Al-Hajj (“The Pilgrimage”) is the 22nd surah of the Quran: a Madinan surah of 78 ayahs.
Background
A surah with both Makkan and Madinan ayahs. It contains the first permission to fight in self-defence (39–40) and two places of prostration in some schools.
Main themes
- The terror of the Last Hour (1–2)
- Ibrahim proclaiming hajj to mankind (27)
- Neither the flesh nor the blood reaches Allah, but your piety (37)
- Permission to defend against oppression (39–40)