পবিত্রতা ও অজুর নিয়ম
পবিত্রতা ছাড়া নামাজ হয় না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “পবিত্রতা ঈমানের অর্ধেক।” (মুসলিম ২২৩) নামাজের আগে শরীর, কাপড় ও জায়গা পাক হতে হবে এবং অজু থাকতে হবে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًۭا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌۭ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءًۭ فَتَيَمَّمُوا۟ صَعِيدًۭا طَيِّبًۭا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍۢ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ٦ইয়া-আইয়্যুহাল লাযীনা আ-মানূ ইযা কুমতুম ইলাস সালা-তি ফাগসিলূ উজূহাকুম ওয়াআইদিয়াকুম ইলাল মারা-ফিকি ওয়ামসাহূ বিরুঊসিকুম ওয়াআরজুলাকুম ইলাল কা‘বাইন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহ্হারূ ওয়াইন কুনতুম মারদা- আও ‘আলা সাফারিন আও জা-আ আহাদুম মিনকুম মিনাল গা-ইতি আও লা-মাসতুমুন নিসা-আ ফালাম তাজিদূ মা-আন ফাতায়াম্মামূ সা‘ঈদান তাইয়্যিবান ফামসাহূ বিউজূহিকুম ওয়াআইদীকুম মিনহ মা ইউরীদুল্লা-হু লিয়াজ‘আলা ‘আলাইকুম মিন হারাজিঁ ওয়ালা-কিন ইউরীদু লিইউতাহ্হিরাকুম ওয়ালিইউতিম্মা নি‘মাতাহূ ‘আলাইকুম লা‘আল্লাকুম তাশকুরূনহে মু’মিনগণ! তোমরা যখন সলাতের জন্য উঠবে, তখন তোমাদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে। আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাক তবে বিধিমত পবিত্রতা অর্জন করবে। আর যদি পীড়িত হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তাঁর নি‘আমাত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।সূরা আল-মায়িদা ৫:৬
অজুর ফরজ (৪টি)
- সম্পূর্ণ মুখমণ্ডল একবার ধোয়া (কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত)।
- দুই হাত কনুইসহ একবার ধোয়া।
- মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।
- দুই পা টাখনুসহ একবার ধোয়া।
অজু করার সুন্নাত নিয়ম — ধাপে ধাপে
- মনে মনে অজুর নিয়ত করুন এবং বলুন: بِسْمِ اللّٰهِবিসমিল্লাহআল্লাহর নামে
- দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুয়ে নিন, আঙুলের ফাঁকে খিলাল করুন।
- ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করুন; সম্ভব হলে মিসওয়াক করুন।
- তিনবার নাকে পানি দিন এবং বাম হাতে নাক পরিষ্কার করুন।
- সম্পূর্ণ মুখমণ্ডল তিনবার ধুয়ে নিন; দাড়ি থাকলে খিলাল করুন।
- প্রথমে ডান হাত, পরে বাম হাত কনুইসহ তিনবার করে ধুয়ে নিন।
- ভেজা হাতে একবার পুরো মাথা মাসেহ করুন, তারপর কান ও ঘাড় মাসেহ করুন।
- প্রথমে ডান পা, পরে বাম পা টাখনুসহ তিনবার করে ধুয়ে নিন; পায়ের আঙুলের ফাঁক খিলাল করুন।
- অজু শেষে কালিমা শাহাদাত পড়ুন: أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُআশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহআমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল।যে এটি পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। (মুসলিম ২৩৪)
যেসব কারণে অজু ভেঙে যায়
- পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু (পেশাব, পায়খানা, বায়ু ইত্যাদি) বের হওয়া।
- শরীরের কোনো স্থান থেকে রক্ত, পুঁজ ইত্যাদি বের হয়ে গড়িয়ে পড়া (হানাফি মাযহাব)।
- মুখ ভরে বমি হওয়া (হানাফি মাযহাব)।
- চিত বা কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে পড়া।
- অজ্ঞান হওয়া বা পাগল হয়ে যাওয়া।
- রুকু-সিজদাওয়ালা নামাজে প্রাপ্তবয়স্কের উচ্চস্বরে হাসা (হানাফি মাযহাব)।
অজু থাকা অবস্থায় আবার অজু করা মুস্তাহাব ও সওয়াবের কাজ। পানি অপচয় না করা সুন্নাত — রাসূলুল্লাহ ﷺ অল্প পানিতে অজু করতেন।