মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরকত: যবর, যের ও পেশ

আরবি হরফের উপরে বা নিচে ছোট চিহ্ন দিয়ে স্বর বোঝানো হয়। এগুলোকে হরকত বলে। হরকত তিনটি:

চিহ্ননামউচ্চারণউদাহরণ
ـَযবর (ফাতহা) — হরফের উপরে তেরছা দাগআ-কার (হ্রস্ব)بَ = বা
ـِযের (কাসরা) — হরফের নিচে তেরছা দাগই-কার (হ্রস্ব)بِ = বি
ـُপেশ (দাম্মা) — হরফের উপরে ছোট ওয়াওউ-কার (হ্রস্ব)بُ = বু

অনুশীলন

أَ إِ أُ — بَ بِ بُ — تَ تِ تُ — جَ جِ جُ — حَ حِ حُ — خَ خِ خُ

كَتَبَ — فَتَحَ — نَصَرَ — ضَرَبَ — سَمِعَ — كَرُمَ

হরকত সবসময় হ্রস্ব — টেনে পড়বেন না। টেনে পড়ার নিয়ম “মদ” পাঠে আসছে। মোটা হরফে যবর দিলে আওয়াজ “অ”-এর কাছাকাছি শোনায়: قَ = ক্বা (ক্ব), صَ = স্বা।