মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরবি বর্ণমালা

আরবি ভাষায় ২৯টি হরফ (হামযাসহ)। আরবি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে। নিচের তালিকায় প্রতিটি হরফ, তার নাম ও কাছাকাছি বাংলা উচ্চারণ দেওয়া হলো। যেসব হরফের উচ্চারণ বাংলায় নেই, সেগুলো শিক্ষকের কাছে বা কারীর তিলাওয়াত শুনে শিখে নিন।

হরফনামউচ্চারণহরফনামউচ্চারণ
اআলিফআ (স্বরের বাহক)ضদোয়াদদ্ব (মোটা, জিহ্বার পাশ দিয়ে)
بবাবطত্বোয়াত্ব (মোটা ত)
تতাতظযোয়ায (মোটা, জিহ্বার আগা দাঁতে)
ثসাস (জিহ্বার আগা দাঁতের মাঝে, ইংরেজি th)عআইন‘আ (গলার মাঝখান থেকে)
جজীমজغগাইনগ় (গলার উপর থেকে, গড়গড়া)
حহাহ (গলার মাঝখান থেকে, নরম)فফাফ
خখাখ (গলার উপর থেকে, ঘষা)قক্বাফক্ব (জিহ্বার গোড়া থেকে, মোটা)
دদালদكকাফক
ذযালয (জিহ্বার আগা দাঁতের মাঝে, ইংরেজি this-এর th)لলামল
رরারمমীমম
زযায (ইংরেজি z)نনূনন
سসীনসوওয়াওও / উ
شশীনশهহাহ (গলার একেবারে নিচ থেকে)
صসোয়াদস্ব (মোটা স)ءহামযাআ/ই/উ-র মতো থামানো ধ্বনি
يইয়াই / য়

মোটা ও পাতলা হরফ

সাতটি হরফ সবসময় মোটা (পুর) করে পড়া হয়:

خ ص ض غ ط ق ظখুস্‌সা দ্বাগ্‌তিন ক্বিয্‌এই সাতটি হরফ মুখ ভরে, ভারী করে উচ্চারণ করতে হয়।
বাকি হরফগুলো সাধারণত পাতলা (বারীক) পড়া হয়। কাছাকাছি শোনায় এমন হরফগুলো আলাদা করে চিনুন: ت – ط, س – ص – ث, ز – ذ – ظ, ه – ح, ك – ق, أ – ع, د – ض।

প্রতিদিন হরফগুলো উচ্চস্বরে পড়ুন এবং খাতায় লিখুন। প্রথমে একা একা হরফ, তারপর যুক্ত হরফ শিখুন — পরের পাঠগুলোতে তা আসছে।

হরফ শুনুন ও শিখুন

নিচের যেকোনো হরফে ক্লিক করলে সেটির উচ্চারণ শোনা যাবে। উপরের সারি থেকে যবর, যের, পেশ বা সাকিন বেছে নিলে সেই অনুযায়ী উচ্চারণ শোনা যাবে।

কুইজ — নিজেকে যাচাই করুন

নিজেকে যাচাই করুন

দশটি প্রশ্ন। কীভাবে প্রশ্ন আসবে বেছে নিন।