মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৫৭৪৪

দেখান
হাদিস ৫৭৪৪ সহিহ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يَجْعَلَ، نَطْلَ النَّبِيذِ فِي النَّبِيذِ لِيَشْتَدَّ بِالنَّطْلِ ‏.‏
সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) নবীযকে শক্তিশালী করার জন্য (পুরানো) নবীযের তলানী (নতুন) নবীযে মেশানো মাকরুহ মনে করতেন।
It was narrated from Sa'eed bin Al-Musayyib that:He disliked putting the dregs of Nabidh into (new) Nabidh lest it become strong because of the dregs
সুনানে নাসায়ী ৫৭৪৪ Al-Albani: Sahih Isnaad Maqtu · Abu Ghuddah: Sahih Isnaad Maqtu · Zubair Ali Zai: Daif

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫৭৪৩ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، وَلَيْسَ، بِالنَّهْدِيِّ أَنَّ أُمَّ الْفَضْلِ، أَرْسَلَتْ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ تَسْأَلُهُ عَنْ نَبِيذِ الْجَرِّ فَحَدَّثَهَا عَنِ النَّضْرِ ابْنِهِ أَنَّهُ كَانَ يُنْبَذُ فِي جَرٍّ يُنْبَذُ غُدْوَةً وَيَشْرَبُهُ عَشِيَّةً ‏.‏
সুওয়ায়দ (রহঃ) ... আবু উসমান (রহঃ), ইনি আবু উসমান নাহদী নন, বলেন, উম্মুল ফযল আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন যে, মাটির কলসের নবীয পান করা কেমন? তিনি তার পুত্র নাযর সম্পর্কে বর্ণনা করলেন যে, সে মাটির পাত্রে নবীয বানাত। ভোরে নবীয ভেজাত আর তা সন্ধ্যায় পান করত (অর্থাৎ তা হালাল, অন্যথায় তার ঘরে এটা করা হতো না)।
It was narrated from Abu 'Uthman, who was not Al-Hindi, that:Umm Al-Fadl sent word to Anas bin Malik, asking him about Nabidh made in an earthenware jar. He told her about his son An-Nadr, who used to make Nabidh in an earthenware jar in the morning and drink it in the evening
হাদিস ৫৭৪৫ সহিহ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ قَالَ فِي النَّبِيذِ خَمْرُهُ دُرْدِيُّهُ ‏.‏

সুওয়ায়দ (রহঃ) ... সাঈদ ইবন মুসায়্যিব (রহঃ) হতে বর্ণিত:

তিনি নবীয সম্পর্কে বলেন, এর তলানী মদ।
It was narrated that Sa'eed bin Al-Musayyab said concerning Nabidh:"The dregs are what intoxicates
হাদিস ৫৭৪২ সহিহ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، قَالَ سَمِعْتُ سُفْيَانَ، سُئِلَ عَنِ النَّبِيذِ، قَالَ انْتَبِذْ عَشِيًّا وَاشْرَبْهُ غُدْوَةً ‏.‏

সুওয়ায়দ (রহঃ) ... আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি শুনেছি, সুফইয়ানকে নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ তা সন্ধ্যায় ভিজিয়ে রেখে ভোরে পান করবে।
Abdullah said:"I heard Sufyan being asked about Nabidh. He said: 'Make Nabidh at night and drink it in the morning