মূল লেখায় যান
৯ নভেম্বর ২০২৬ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৫৭২৮

দেখান
হাদিস ৫৭২৮ সহিহ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ بُرْدٍ، عَنْ مَكْحُولٍ، قَالَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏.‏
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত যে, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
It was narrated that Makhul said:"Every intoxicant is unlawful
সুনানে নাসায়ী ৫৭২৮ Al-Albani: Sahih Isnaad Maqtu · Abu Ghuddah: Sahih Isnaad Maqtu · Zubair Ali Zai: Isnaad Sahih

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫৭২৭ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ طُفَيْلٍ الْجَزَرِيِّ، قَالَ كَتَبَ إِلَيْنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَنْ لاَ، تَشْرَبُوا مِنَ الطِّلاَءِ حَتَّى يَذْهَبَ ثُلُثَاهُ وَيَبْقَى ثُلُثُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏.‏

সুওয়ায়দ (রহঃ) ... আবদুল মালিক ইবন তুফায়ল জাযারী (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, উমর ইবন আবদুল আযীয (রহঃ) আমাদেরকে লিখলেনঃ দ্রাক্ষারসের দুই অংশ জ্বলে গিয়ে এক অংশ অবশিষ্ট না থাকলে তা পান করো না। আর জেনে রাখ, প্রত্যেক মাদকদ্রব্যই হারাম।
It was narrated that 'Abdul-Malik bin Tufail Al-Jazari said:"Umar bin 'Abdul-'Aziz wrote to us (saying): 'Do not drink At-Tila' (thickened grape juice) until two-third of it are gone and one-third remains, and every intoxicant is unlawful
হাদিস ৫৭২৯ সহিহ
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي يَعْفُورٍ السَّلَمِيِّ، عَنْ أَبِي ثَابِتٍ الثَّعْلَبِيِّ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَجَاءَهُ رَجُلٌ فَسَأَلَهُ عَنِ الْعَصِيرِ، فَقَالَ اشْرَبْهُ مَا كَانَ طَرِيًّا ‏.‏ قَالَ إِنِّي طَبَخْتُ شَرَابًا وَفِي نَفْسِي مِنْهُ ‏.‏ قَالَ أَكُنْتَ شَارِبَهُ قَبْلَ أَنْ تَطْبُخَهُ قَالَ لاَ ‏.‏ قَالَ فَإِنَّ النَّارَ لاَ تُحِلُّ شَيْئًا قَدْ حَرُمَ ‏.‏

সুওয়ায়দ (রহঃ) ... আবূ সাবিত সালাবী (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এসে রস সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ যতক্ষণ তা তাজা থাকে, ততক্ষণ তা পান কর। সে বললোঃ আমি তা জ্বাল দিয়েছি। কিন্তু এখনও আমার মনে সন্দেহ রয়েছে। ইবন আব্বাস (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি জ্বাল দেয়ার আগে তা পান করতে পারতে? সে বললোঃ না। তিনি বললেনঃ আগুন হারাম বস্তুকে হালাল করতে পারে না।
It was narrated that Abu Thabit Ath-Tha'labi said:"I was with Ibn 'Abbas when a man came to him and asked him about juice. He said: 'Drink that which is fresh.' He said: 'I cooked a drink on the fire and I am not sure about it.' He said: 'Did you drink it before you cooked it?' He said: 'No.' He said: 'Fire does not make permissible something that is forbidden.'" (Sahih Mawquf)
হাদিস ৫৭২৬ হাসান
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ إِنَّ نُوحًا صلى الله عليه وسلم نَازَعَهُ الشَّيْطَانُ فِي عُودِ الْكَرْمِ فَقَالَ هَذَا لِي وَقَالَ هَذَا لِي فَاصْطَلَحَا عَلَى أَنَّ لِنُوحٍ ثُلُثَهَا وَلِلشَّيْطَانِ ثُلُثَيْهَا ‏.‏

ইসহাক ইবন ইব্রাহীম (রহঃ) ... আনাস ইবন সিরীন (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ শয়তান নূহ (আঃ)-এর সাথে একটি খেজুরগাছের ব্যাপারে ঝগড়া করলো। সে বললোঃ এটা আমার, আর নূহ (আঃ) বললেনঃ এটা আমার। তখন সাব্যস্ত হলো যে, এর দুই অংশ শয়তানের এবং এক অংশ নূহ (আঃ)-এর।
It was narrated that Anas bin Sirin said:"I heard Anas bin Malik say: 'The Shaitan disputed with Nuh, peace be upon him, concerning the grapevine. One said: "This is for me," and the other said: "This is for me." Then they agreed that Nuh would have one-third and the Shaitan would have two-thirds