কুতায়বা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করে এবং পরে তাওবা না করে, আখিরাতে সে পবিত্র পানীয় হতে বঞ্চিত থাকবে।
It was narrated from Ibn 'Umar that:The Messenger of Allah [SAW] said: "Whoever drinks Khamr in this world and does not repent from that, will be denied it in the Hereafter
কাসিম ইবন যাকারিয়া ইবন দীনার ও আম্র ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন দায়লামী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম, তখন তিনি তাঁর তায়েফস্থিত ওহাত নামক গানে ছিলেন। তিনি কুরায়শের এক যুবকের হাত ধরে চলছিলেন। লোকের ধারণা ছিল যে, ঐ যুবক মদ পান করতো। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি একঢোক শরাব পান করবে, আল্লাহ্ পাক চল্লিশ দিনের মধ্যে তার তাওবা কবূল করবেন না। অতঃপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ্ তাকে ক্ষমা করবেন। যদি সে পুনরায় পান করে, তবে তার তাওবা চল্লিশ দিন পর্যন্ত কবূল করবেন না; পুনরায় তাওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপরও যদি সে শরাব পান করে, তাহলে আল্লাহ্ তা'আলা নিশ্চিতরূপে তাকে কিয়ামতের দিন দোযখীদের পুঁজ পান করাবেন।
It was narrated that 'Abdullah bin Ad-Dailami said:"I entered upon 'Abdullah bin 'Amr bin Al-'As when he was in a garden of his in At-Ta'if called Al-Waht. He was walking and holding hands with a young man of Quraish who was suspected of drinking Khamr. He said: 'I heard the Messenger of Allah [SAW] say: Whoever drinks Khamr once, his repentance will not be accepted for 40 days, then if he repents, Allah will accept his repentance. If he does it again, his repentance will not be accepted for 40 days, then if he repents, Allah will accept his repentance. If he does it again, his repentance will not be accepted for 40 days, then if he repents, Allah will accept his repentance. If he does it again (a fourth time), then it is a right upon Allah to make him drink from the mud of Khibal on the Day of Resurrection." This is the wording of 'Amr
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উপকার করে খোটা দানকারী আর মাতাপিতার অবাধ্যতাকারী এবং মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
It was narrated from 'Abdullah bin 'Amr that:The Prophet [SAW] said: "No one who reminds others of his favors, no one who is disobedient to his parents and no drunkard, will enter Paradise
মুহাম্মদ ইব্ন আদম ইব্ন সুলায়মান ও ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুহাম্মদ ইবন আদম (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মদ পান করে আর তা তার পেটে পৌছে, আল্লাহ্ তা'আলা তার সাতদিনের নামায কবূল করেন না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মরবে। যদি সে জ্ঞানহারা হয়ে যায় আর তার কোন ফরয কাজ ছুটে যায়, তা হলে তার চল্লিশ দিনের নামায কবূল হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির হয়ে মারা যাবে।
It was narrated from 'Abdullah bin 'Amr that:The Prophet [SAW] said: "Whoever drinks Khamr and puts it in his belly, Allah will not accept his Salah for seven (days), if he dies during them" - Muhammad bin Adam (One of the narrators) said: "he will die a Kafir. If he was too intoxicated to offer any of the obligatory" - Ibn Adam said: "or recite Qur'an, his Salah will not be accepted for 40 days, and if he dies during them," And Ibn Adam said: "He will die a Kafir