حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَبِيعُ الصَّاعَيْنِ بِالصَّاعِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ صَاعَىْ تَمْرٍ بِصَاعٍ وَلاَ صَاعَىْ حِنْطَةٍ بِصَاعٍ وَلاَ دِرْهَمًا بِدِرْهَمَيْنِ " .
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা ভালো-মন্দ মিশ্রিত (বা বিভিন্ন প্রজাতির মিশ্রিত) খেজুর পেতাম। তখন আমরা তার দুই সা'-এর পরিবর্তে এক সা' উত্তম খোরমা নিতাম। এ খবর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌছলে তিনি বলেনঃ এক সা'র বিনিময়ে দুই সা' খেজুর নয়, এক সা'র বিনিময়ে দুই সা' গম নয় এবং এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম নয়।
(A Abu Sa 'eed al- Khudri said:"We used to be given mixed dates during the time of the Messenger of Allah and we would sell two Sa s for one Sa News of that reached the Messenger of Allah and he said Do not sell) two Sa s of dates for a Sa, or two Sa s of wheat for s Sa or a Dirham for two Dirhams
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، - وَاللَّفْظُ لَهُ - عَنْ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِتَمْرٍ رَيَّانٍ - وَكَانَ تَمْرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْلاً فِيهِ يُبْسٌ - فَقَالَ " أَنَّى لَكُمْ هَذَا " . قَالُوا ابْتَعْنَاهُ صَاعًا بِصَاعَيْنِ مِنْ تَمْرِنَا فَقَالَ " لاَ تَفْعَلْ فَإِنَّ هَذَا لاَ يَصِحُّ وَلَكِنْ بِعْ تَمْرَكَ وَاشْتَرِ مِنْ هَذَا حَاجَتَكَ " .
নাসর ইবন আলী ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু রসালো খোরমা আনা হলো, আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোরমা ছিল শুষ্ক। তিনি বললেন, তোমরা এটা কোথায় পেলে? তারা বললোঃ আমরা এটা এক সা’ আমাদের দুই সা'-এর পরিবর্তে খরিদ করেছি। তখন তিনি বললেনঃ এরূপ করো না, কেননা এটা ঠিক নয়, বরং তুমি তোমার খেজুর বিক্রি করে দাও, আর এর থেকে তোমার প্রয়োজনমত খরিদ করে নাও।
It was narrated from Abu Sa'eed Al-udri that:some dates from trees that were irrigated artificially were brought to the Messenger of Allah and the dates of the messenger of Allah were dates from trees that were nourished by their roots. He said: "Where did you get these from?" They said: "We bought a Sa of them for two Sa s of our dates: He said: "Do not do that, for this is not right. Rather sell your dates and but what you need of these
হিশাম ইবন আম্মার (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত:
আমরা বিক্রি করতাম দুই সা' নিম্নমানের খোরমার পরিবর্তে উন্নতমানের এক সা'। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ খোরমার এক সা-এর পরিবর্তে দুই সা' আর এক সা' গমের পরিবর্তে দুই সা', আর এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম (বৈধ) নয়।
Abu Sa' eed said:"We used to sell two Sa s of mixed dates for a Sa but the Prophet said (Do not sell) two Sa s dates for a Sa or two Sa s wheat or a Sa or two Dirhams for a Dirham
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ فَجَاءَ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا " . قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِصَاعَيْنِ وَالصَّاعَيْنِ بِالثَّلاَثِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَفْعَلْ بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا " .
মুহাম্মদ ইবন সালামা এবং হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে এক ব্যক্তিকে কাজে নিযুক্ত করলে সে উৎকৃষ্ট খোরমা নিয়ে আসে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ খায়বরের প্রত্যেক খোরমাই কি এরূপ হয়? সে বললোঃ আল্লাহর কসম! না, আমরা এ জাতীয় খোরমার এক সা' অন্য খোরমার দুই সা'-এর পরিবর্তে নিয়ে থাকি। আর এর দুই সা' তিন সা'-এর পরিবর্তে নিয়ে থাকি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না; বরং তুমি এগুলো দিরহামের পরিবর্তে বিক্রি করে দাও। তারপর দিরহাম দ্বারা ঐগুলো খরিদ করো।
It was narrated from Abu Sa'eed Al'Khudri and Abu Hurairah that:the Messenger of Allah appointed a man in charge of kharibar and he brought some Janib dates. The messenger of Allah said; "Are all the dates if khaibar like this?" He said: "No (by Allah, O Messenger of Allah) we take a Sa of these for two for three Sas (of other types of dates)." The messenger of Allah said: "do not do that Sell the mixed dates for Dirhams then buy the Janib dates with the Dirhams