মুহাম্মদ ইবন যানবুর আবু সালিহ মক্কী (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার শিকারী কুকুর ছাড়ি, আর সে আমার জন্য শিকার ধরে আনে, আর আমি তা খাই। তিনি বললেনঃ যখন তুমি তোমার শিকারী কুকুর ছাড়, আর তা তোমার জন্য শিকার ধরে আনে, তখন তুমি তা খাবে। আমি জিজ্ঞাসা করলামঃ যদি সে কুকুর শিকার মেরে ফেলে, তবুও? তিনি বললেনঃ যদিও সে মেরে ফেলে; কিন্তু শর্ত হলো তোমার কুকুরের সাথে অন্য কুকুর যেন না থাকে। আমি আরয করলামঃ আমি লোহাবিহীন তীর নিক্ষেপ করি, আর যদি তা শিকারের গায়ে গেঁথে যায়? তিনি বললেনঃ যদি তা গায়ে গেঁথে যায় তবে খাবে, আর যদি আড়াআড়িভাবে লাগে, তবে খাবে না।
It was narrated that 'Adiyy bin Hatim said:"I said: 'O Messenger of Allah, I release my trained dogs and they catch (game) for me; can I eat It? He said: 'When you release your trained dogs and they catch (game) for you, then eat.' I said: 'Even if they kill it.' He said: 'So long as no other dogs have joined them." I said: 'I shoot with the Mirad. And they penetrate (the game).' He said 'If they penetrate it, then eat, but if the broad said strikes it, then do not eat
মুহাম্মদ ইবন উবায়দ ইবন মুহাম্মাদ কূফী মুহারিবী (রহঃ) ... আবু সা'লাবা খুশানী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এমন স্থানে থাকি, যেখানে অনেক শিকার পাওয়া যায়। আমি আমার তীর দ্বারা শিকার করি এবং শিকারী এবং অশিকারী উভয় কুকুর দ্বারা শিকার করি। তিনি বললেনঃ যে তীর নিক্ষেপের সময় তুমি আল্লাহর নাম নেবে, ঐ তীরের শিকার তুমি খাবে। আর যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নামে ছাড়বে, তার শিকারও খাবে। আর অশিকারী কুকুর কোন শিকার ধরে আনলে যদি তা যবেহ করতে পার, তবে তা খাবে।
Abu Tha'labah Al-Khushani said:"I said: 'O Messenger of Allah, we live in a land where people hunt, and I hunt with my bow and with my trained dog, and with trained dog, and with my dog which ins not trained.' He said: 'whatever you catch with your bow, mention the name of Allah over it and eat. Whatever you catch with the trained dog, mention the name of Allah over it and eat. Whatever you catch with your untrained dog and you reach it while it is still alive, then slaughter it, and eat.""( Sahih)
আমর ইবন ইয়াহইয়া ইবনুল হারিস (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে, তিনি বললেনঃ তোমার কুকুর ছেড়ে দেয়ার পর যদি ঐ কুকুরের সাথে অন্য এমন কুকুর থাকে যাকে ছাড়ার সময় বিসমিল্লাহ পড়া হয়নি, তবে ঐ শিকার খাবে না। কেননা তুমি জান না তাদের কোনটি শিকার মেরেছে।
It was narrated from 'Adiyy bin Hatim that he asked the Messenger of Allah about hunting and he said:"If you release your dog and other dogs over with you have not mentioned the name of Allah join him, then do not eat (what they catch), because you do not know which of them killed it (the game)
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেন, আমি শিকারী কুকুর ছাড়ি এবং সেই কুকুর প্রাণী ধরে আনে, তা খাওয়া যাবে কি? তিনি বললেনঃ যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেবে, আর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়ে ছাড়বে এবং সে শিকার ধরে আনবে, তুমি তা খেতে পারবে। আমি বললামঃ যদি সে তাকে মেরে ফেলে? তিনি বললেনঃ মেরে ফেললেও। আমি আবার জিজ্ঞাসা করলামঃ আমি অনেক সময় লৌহবিহীন তীর বা লাঠি নিক্ষেপ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তীরের ধারাল অংশ লাগে, তবে তা খেতে পারবে। আর যদি আড়াআড়িভাবে লেগে থাকে, তবে তা খাবে না।
It was Narrated from 'Adiyy bin Hatim the he asked the Messenger of Allah :"I release my trained dog and he catches (game)." He said: "If you release the trained dog and you say the name of Allah over him, and he catches (something), then eat." I said: "Even if he kills it?" He said: shoot with the Mirad." He said: "If it hits (the game) with its sharp point, then eat, but if it hits it with its broad side, then do not eat