মূল লেখায় যান
৬ অক্টোবর ২০২৬ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৪১৫৮

দেখান
হাদিস ৪১৫৮ সহিহ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، سَمِعَ جَابِرًا، يَقُولُ لَمْ نُبَايِعْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمَوْتِ إِنَّمَا بَايَعْنَاهُ عَلَى أَنْ لاَ نَفِرَّ ‏.‏
কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মৃত্যুর উপর বায়'আত গ্রহণ করিনি, বরং আমরা যুদ্ধ হতে পলায়ন না করার উপর বায়'আত গ্রহণ করেছি।
Jabir said:"We did not give our pledge to the Messenger of Allah for death, rather we pledged not to flee (from battle)
সুনানে নাসায়ী ৪১৫৮ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih Muslim

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৪১৫৭ সহিহ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ جَرِيرٌ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ وَأَنْ أَنْصَحَ لِكُلِّ مُسْلِمٍ ‏.‏
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... জারীর (রাঃ) বলেছেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর কথা মান্য করার এবং তাঁর আনুগত্য করার এবং প্রত্যেক মুসলিমের শুভাকাঙ্ক্ষী থাকার উপর বায়আত গ্রহণ করি।
Jarir said:"I pledged to the Prophet to hear and obey and to be sincere toward every Muslim
হাদিস ৪১৫৯ সহিহ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ قُلْتُ لِسَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَلَى أَىِّ شَىْءٍ بَايَعْتُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ قَالَ عَلَى الْمَوْتِ ‏.‏

কুতায়বা (রহঃ) ... ইয়াযীদ ইবন আবূ উবায়দ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি সালামা ইবন আকওয়া (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনারা হুদায়বিয়ার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন্ কথার উপর বায়'আত গ্রহণ করেছিলেন? তিনি বলেন, মৃত্যুর উপর।
It was narrated that Yazid bin Abi 'Ubaid said:"I said to Salamah bin Al-Akwa': 'What pledge did you make to the Prophet on the Day of Al-Hudaibiyyah?' He said: 'For death
হাদিস ৪১৫৬ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ جَرِيرٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ ‏.‏

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... জারীর (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রত্যেক মুসলিমের শুভ কামনার বায়'আত গ্রহণ করি।
It was narrated that Jarir said:"I pledged to the Messenger of Allah to be sincere toward ever Muslim