মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আওতাস' নামক স্থানে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রু সৈন্যদের সাথে মুকাবিলা করে তাদের উপর বিজয় লাভ করলেন, তাদের মহিলাদেরকে বন্দী করলেন, আর তাদের মুশরিক স্বামী ছিল। মুসলিমগণ তাদের সাথে সহবাস করা হতে বিরত রইলেন, তখন আল্লাহ তা'আলা আয়াত-এ নাযিল করলেনঃ وَالْمُحْصَنَاتُ مِنْ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ অর্থঃ নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। (সূরা নিসাঃ ২৪)। অর্থাৎ এরা তোমাদের জন্য হালাল, তবে তাদের ইদ্দতপূর্ণ হওয়ার পর।
It was narrated from Abu Sa'eed Al-Khudri that the Prophet of Allah sent an army to Awtas. They met the enemy, fought them, and prevailed over them. They acquired female prisoners who had husbands among the idolaters. The Muslims felt reluctant to be intimate with them. Then Allah, the Mighty and Sublime revealed:"Also (forbidden are) women already married, except those (slaves) whom your right hands possess," meaning, this is permissible for you once they have completed their 'Iddah
আমর ইবন মানুসূর (রহঃ) ... ইয়াযীদ ইবন বারা (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, আমি আমার চাচার সাক্ষাৎ পেলাম, আর তার সাথে একটি পতাকা ছিল। আমি বললামঃ আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেনঃ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন এমন ব্যক্তির নিকট, যে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে আদেশ করেছেন তার গর্দন উড়িয়ে দিতে, এবং তার মাল ছিনিয়ে নিতে।
It was narrated from Yazid bin Al-Bara' that his father said:"I met my maternal uncle who was carrying a flag (for an expedition) and I said: 'Where are you going?' He said: 'The Messenger of Allah is sending me to a man who has married his father's wife, and he has commanded me to strike his neck (kill him) and seize his wealth
তিনি বলেন, আমি আমর মামার সাথে সাক্ষাৎ করলাম তখন তার সাথে একখানা ঝান্ডা ছিল। আমি বললামঃ আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন, যে ব্যক্তি তার পিতার মৃত্যুর পর তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে, তার গর্দন উড়িয়ে দেয়ার জন্য, অথবা তিনি বলেছেনঃ তাকে হত্যা করার জন্য।
It was narrated that Al-Bara' said:"I met my maternal uncle who was carrying a flag (for an expedition) and I said: 'Where are you going?' He said: 'The Messenger of Allah is sending me to a man who has married his father's wife after he died, to strike his neck or kill him