তিনি বলেন, যে বালিশের উপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিতেন সেটি ছিল চর্মের। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭২, ইসলামিক সেন্টার)
A'isha reported that the pillow on which Allah's Messenger (ﷺ) reclined was of leather stuffed with palm fibre
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّذِي يَنَامُ عَلَيْهِ أَدَمًا حَشْوُهُ لِيفٌ .
‘আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ঘুমাতেন, সেটি চামড়ার তৈরি ছিল এবং তার অভ্যন্তরে ভরা ছিল খেজুর গাছের ছাল। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৩, ইসলামিক সেন্টার)
A'isha reported that the bedding on which. Allah's Messenger (ﷺ) slept was made of leather stuffed with palm fibre
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلاَهُمَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ ضِجَاعُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ يَنَامُ عَلَيْهِ .
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) হিশাম (রহঃ) হতে উল্লেখিত সানাদে হাদীসটি রিওয়ায়াত করেন। তবে তারা দু'জন 'ফিরাশ' এর স্থলে 'যিজা' বলেছেন। আর আবূ মু'আবিয়াহ্ (রহঃ) এর হাদীসে আছে 'যার উপর তিনি ঘুমাতেন'। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৪, ইসলামিক সেন্টার)
This hadith has been reported on the authority of Hisham b. 'Urwa with a slight variation of wording
কুতাইবাহ্ ইবনু সাঈদ আমর আন নাকিদ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বিবাহ করলে আমাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি বিছানার শাল প্রস্তুত করেছ? আমি বললাম, আমরা বিছানার শাল পাব কোথায়? তিনি বললেন, শীঘ্রই এর ব্যবস্থা হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৫, ইসলামিক সেন্টার)
Jabir reported:When I was married, Allah's Messenger (may peace he upon him) asked me if I had got the carpet. I said: How can we have carpets? (i. e. I am so poor that I cannot even think of carpets). whereupon he said: You shall soon possess them
তিনি বলেন, আমি যখন বিবাহ করলাম, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি কি বিছানার চাদর প্রস্তুত করেছ? আমি বললাম, আমরা বিছানার চাদর পাব কোথায়? তিনি বললেন, অচিরেই এর ব্যবস্থা হবে। জাবির (রাযিঃ) বলেন, আমার সহধর্মিণীর নিকট একটি বিছানার শাল ছিল। আমি বললাম, তুমি এটিকে আমার কাছ থেকে সরিয়ে ফেল। সে বলল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই এর ব্যবস্থা হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৬, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah reported:When I was married. Allah's Messenger (ﷺ) asked me if I had got carpets. I said: How can we have carpets? Thereupon he said: You will soon have. Jabir said: My wife had possessed a carpet, and I said to her to remove that away from me, but she would say: Allah's Messenger (ﷺ) had said: You will soon have
(… /...) মুহাম্মদ ইবনুল মুসান্না (রহঃ) ... সুফইয়ান (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণিত আছে। তবে তিনিفَأَدَعُهَا কথাটি অতিরিক্ত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৬, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Sufyan with the saule chain of transmitters but with a slight variation of wording
আবূ তাহির আহমাদ ইবনু আমর ইবনু সারহ (রহঃ)..... জাবির ইবনু 'আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, একটি শয্যা পুরুষের, দ্বিতীয় শয্যা তার স্ত্রীর, তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি (যদি প্রয়োজনীতিরিক্ত হয়) শাইতানের জন্য। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৭, ইসলামিক সেন্টার)
Jabir b. 'Abdullah reported that Allah's Messengor (ﷺ) said:There should be a bedding for a man. a bedding for his wife and the third one for the guest, and the fourth one is for the Satan
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক দম্ভ করে তার বস্ত্র (পায়ের গিরার নীচে) বুলিয়ে রাখে, আল্লাহ তার প্রতি (রহমতের দৃষ্টিতে) লক্ষ্য করবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৮, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) having said:Allah will not look upon him who trails his garment out of pride
(…/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনুল মুসান্না উবাইদুল্লাহ ইবনু সাঈদ, আবূ রাবী', আবূ কামিল, যুহায়র ইবনু হারব, কুতাইবাহ, ইবনু রুমহ ও হারূন আইলী (রহঃ) ...... ইবনু উমার (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক (রহঃ) এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। কিন্তু তারা 'কিয়ামত দিবসে' উক্তিটি অতিরিক্ত উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭৯, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Ibn 'Umar through other chains of transmitters also with the addition of these words:" On the Day of Resurrection
আবূ তাহির (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অহমিকাবশতঃ তার কাপড়গুলো (টাখনুর নীচে) ঝুলিয়ে দেবে, কিয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের নযরে) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮০, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) having said:He who trails his (lower) garment out of pride, Allah will not look toward him on the Day of Resurrection
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " .
(…) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক দম্ভভরে তার বস্ত্র (টাখনুর নিচে) ঝুলিয়ে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮২, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) having said:He who trailed his garment out of pride, Allah would not look toward him on the Day of Resurrection
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، قَالَ سَمِعْتُ سَالِمًا، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ . مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ ثِيَابَهُ .
ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। রাবী উপরোক্ত হাদীসের হুবহু বর্ণনা করেন। তবে তিনি ثَوْبَهُ এর পরিবর্তে ثِيَابَهُ বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৩, ইসলামিক সেন্টার)
Salim reported:I heard Ibn Umar as saying that he had heard Allah's Messenger (ﷺ) as saying like this (as mentioned above) but with a slight variation of wording [that instead of the word thaub (cloth) there is the word thiyab (the clothes)
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি এক লোককে তার লুঙ্গি (টাখনুর নিচে) ঝুলন্ত অবস্থায় দেখে বললেন, তুমি কোন্ কওমের লোক? সে তার বংশ পরিচয় দিল। বোঝা গেল সে বানী লায়স সম্প্রদায়ের লোক। তাকে তিনি চিনতে পারলেন। তিনি বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ দুটি কানে বলতে শুনেছি, যে লোক তার লুঙ্গি ঝুলিয়ে চলাফেরা করে আর এর মাধ্যমে শুধু অহঙ্কার প্রকাশ করতে চায় তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের) দৃষ্টি দিবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৪, ইসলামিক সেন্টার)
Muslim b. Yannaq reported that Ibn Umar saw a person trailing his lower garment, whereupon he said:From whom do you come? He described his relationship (with the tribe he belonged) and it was found that he belonged to the tribe of Laith. Ibn. Umar recognised him and said: I heard Allah's Messenger (ﷺ) with these two ears of mine saying: He who trailed his lower garment with no other intention but pride, Allah would not look toward him on the Day of Resurrection
ইবনু নুমায়র, উবাইদুল্লাহ ইবনু মু'আয ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু রিওয়ায়াত করেন। তবে আবূ ইউনুস মুসলিম আবিল হাসান থেকে হাদীস বর্ণনা করেছে তাদের সকলের বর্ণনায় আছেإِزَارَهُ বাক্যটি, তারাثَوْبَهُ শব্দটি বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৫, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Muslim b. Yannaq through another chain of transmitters but with a slight variation of wording
মুহাম্মাদ ইবনু হাতিম, হারূন ইবনু আবদুল্লাহ ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আব্বাদ ইবনু জা'ফার (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ইবনু উমার (রাযিঃ) এর কাছে এ কথা জানার জন্য নাফি ইবনু আবদুল হারিস (রহঃ) এর মুক্তকৃত দাস মুসলিম ইবনু ইয়াসারকে নির্দেশ প্রদান করলাম যে, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে লোক সম্পর্কে কিছু শুনেছেন, যে লোক দম্ভভরে তার লুঙ্গি ঝুলিয়ে চলে? তখন আমি তাদের উভয়ের মাঝেই উপস্থিত ছিলাম। তিনি [ইবনু উমার (রাযিঃ)] বললেন, আমি তাকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে) বলতে শুনেছি যে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টিপাত করবেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৬, ইসলামিক সেন্টার)
Muhammad b. 'Abbad b. Ja'far reported:I ordered Muslim b. Yasar, the freed slave of Nafi' b. 'Abd al-Harith, while I was sitting between them, that he should ask Ibn 'Umar if he had heard anything from Allah's Messenger (ﷺ) pertaining to one who trails his lower garment out of pride. He said: I heard him (the Holy Prophet) as saying: Allah will not look toward him on the Day of Resurrection
আবূ তাহির (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। আমার লুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। তিনি বললেন, হে 'আবদুল্লাহ! তোমার ইযারটি (লুঙ্গি বা পায়জামা) উপরে উঠও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার বললেনঃ আরো উপরে। আমি আরো উপরে তুললাম। তখন থেকেই সব সময় আমি এর ব্যাপারে সজাগ থাকি। উপবিষ্ট লোকদের একজন বলল, কত উপরে (তুলেছিলেন)? তিনি বললেন (নিস্ফ সাক)* অর্ধ গোছা পর্যন্ত। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৭, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported:I happened to pass before Allah's Messenger (may peace be upon bin) with my lower garment trailing (upon the ground). He said: 'Abdullah, tug up your lower garment,, I tugged it up, and he again said: Tug it still further, and I tugged it still further and I went on tugging it afterward, whereupon some of the people said: To what extent? Thereupon he said: To the middle of the shanks
তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছি- (তিনি বাহরাইনের গভর্নর ছিলেন), একবার তিনি লক্ষ্য করলেন, এক লোক লুঙ্গি ঝুলিয়ে চলছে আর নিজ পা মাটিতে মেরে বলছেঃ গভর্নর এসেছেন, গভর্নর এসেছেন ...... রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে দেখবেন না, যে তার লুঙ্গি ঝুলিয়ে চলে অহংকার বশে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৮, ইসলামিক সেন্টার)
Abu Huraire reported that he saw a person whose lower garment bad been trailin. and he was striking the ground with his foot (conceitedly). He was the Amir of Bahrain and it was being said:Here comes the Amir, here comes the Amir. He (Abu Huraira) reported that Allah's Messenger (ﷺ) said: Allah will not look toward him who trails his lower garment out of pride
(…/...) মুহাম্মাদ ইবনু বাশশার ও ইবনুল মুসান্না (রহঃ) শু'বাহ্ (রহঃ) ..... থেকে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে ইবনু জাফার (রহঃ) এর হাদীসে রয়েছে মারওয়ান (রহঃ) আবূ হুরাইরাহ (রাযিঃ) কে তার স্থলাভিষিক্ত করেন। আর ইবনুল মুসান্না (রহঃ) এর হাদীসে রয়েছে "আবূ হুরাইরাহ (রাযিঃ) মাদীনায় গভর্নর ছিলেন।" (ইসলামিক ফাউন্ডেশন ৫২৮৯, ইসলামিক সেন্টার)
This hadith has been reported on the authority of Shu'ba with the same chain of transmitters and in the hadith transmitted on the authority of Ibn ja'far (the words are):Marwan had made Abu Huraira as his deputy. and in the hadith transmitted on the authority of Ibn Muthanna (the words are). Abu Huraira was the Governor of Medina
আবদুর রহমান ইবনু সাল্লাম জুমাহী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, এক লোক (রাস্তায়) চলাফেরা করছিল। তার মাথার চুল ও দু'টি চাদর তাকে পুলকিত করে তুলছিল। এমন সময় তাকে জমিনে দাবিয়ে দেয়া হলো। সে কিয়ামত অবধি মাটির নিচে দাবতে থাকবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৯০, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported that Allah's Messenger (ﷺ) said that there was a person who used to walk with pride because of his thick hair and fine mantles. He was made to sink in the earth and he would go on sinking in the earth until the Last Hour would come