হারমালাহ্ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার হাওযের প্রশস্ততার পরিমাণ হলো আয়লা এবং ইয়ামানের সান’আর ব্যবধানের সমান। আর সেখানে পানির পাত্রগুলো আসমানের নক্ষত্রের ন্যায় অগণিত। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯১, ইসলামিক সেন্টার)
সহিহ মুসলিম ৫৯৯৫
দেখান
এই অধ্যায়ের আরও হাদিস
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই হাওযের পাশে এমন কতিপয় লোক আসবে যারা পৃথিবীতে আমার সাহচর্য পেয়েছিল। এমন কি যখন আমি তাদের দেখতে পাব এবং তাদেরকে আমার সামনে নিয়ে আসা হবে, তখন আমার কাছে আসতে তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অতঃপর আমি বলব, হে প্ৰভু! এরা আমার সঙ্গী, এরা আমার সঙ্গী। তখন আমাকে বলা হবে, নিশ্চয়ই আপনি জানেন না, আপনার পর এরা কিভাবে দীনের মধ্যে নব উদ্ভাবন করেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯২, ইসলামিক সেন্টার)
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আলী ইবনু হুজর ও আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অর্থানুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। অতিরিক্ত রয়েছে যে, 'তার পাত্রগুলোর পরিমাণ নক্ষত্রের ন্যায়'। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৩, ইসলামিক সেন্টার)
আসিম ইবনু নাযর তামীমী ও হুরায়ম ইবনু আবদুল আ'লা (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেনঃ আমার হাওযের দু' পাশের ব্যবধান এতটুকু যতটুকু মাদীনাহ ও সান'আর মাঝে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৪, ইসলামিক সেন্টার)