মূল লেখায় যান
৪ অক্টোবর ২০২৬ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দেখান
হাদিস ১২০০ সহিহ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَتَخَلَّفْتُ فَأَوْتَرْتُ فَقَالَ مَا خَلَفَكَ قُلْتُ أَوْتَرْتُ ‏.‏ فَقَالَ أَمَا لَكَ فِي رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُسْوَةٌ حَسَنَةٌ قُلْتُ بَلَى ‏.‏ قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ ‏.‏
। সাঈদ ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (সফরে) ইবনু উমার (রাঃ) এর সাথে ছিলাম। আমি পিছনে পড়ে বিতর সালাত (নামায/নামাজ) পড়ে নিলাম। তিনি বলেন, তোমাকে কিসে পেছনে ফেলেচে? আমি বললাম, আমি বিতরের সালাত আদায় করেছি। তিনি বলেন, তোমার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অনুসরণীয় আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটের পিঠে বিতরের সালাত আদায় করতো।
It was narrated that Sa’eed bin Yasar said:“I was with Ibn ‘Umar and I lagged behind and prayed Witr. He said: ‘What kept you?’ I said: ‘I was praying Witr.’ He said: ‘Do you not have the best of examples in the Messenger of Allah (ﷺ)?’ I said: ‘Of course.’ He said: ‘The Messenger of Allah (ﷺ) used to pray Witr while riding his camel.’”
সুনানে ইবনে মাজাহ ১২০০ Al-Albani: Sahih · Muhammad Fouad Abd al-Baqi: Sahih · Shuaib Al Arnaut: Sahih · Zubair Ali Zai: Sahih - Bukhari And Muslim

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ১১৯৯ সহিহ
حَدَّثَنَا عُمَرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَنْبَأَنَا شُعْبَةُ، حَدَّثَنِي سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ ‏.‏
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) পড়ার পর কাত হয়ে শুয়ে থাকতেন।
It was narrated that Abu Hurairah said:“When the Messenger of Allah (saw prayed the two (Sunnah) Rak’ah of Fajr, he would lie down.”
হাদিস ১২০১ সহিহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الأَسْفَاطِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ ‏.‏
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহনের উপর বিতরের সালাত (নামায/নামাজ) আদায় করতো।
It was narrated from Ibn ‘Abbas that the Prophet (ﷺ) used to pray Witr while riding his mount
হাদিস ১১৯৮ সহিহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ‏.‏
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু রাকআত (সুন্নাত) পড়ার পর তাঁর ডান কাতে ভর করে শুয়ে থাকতেন।
It was narrated that ‘Aishah said:“When the Prophet (ﷺ) prayed the two (Sunnah) Rak’ah of Fajr, he would lie down on his right side.”