মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الزلزلة

সূরা আয-যিলযাল

ভূমিকম্প · সূরা নং ৯৯ · ৮ আয়াত · ১ রুকু · মাদানী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ١
ইযা যুলযিলাতিল আরদু যিলযা-লাহা
পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ٢
ওয়াআখরাজাতিল আরদু আছকা-লাহা
পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا ٣
ওয়াকা-লাল ইনসা-নু মা লাহা
এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’
يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا ٤
ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা
সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ٥
বিআন্না রাব্বাকা আওহা লাহা
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,
يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ ٦
ইয়াওমাইযিঁ ইয়াসদুরুন না-সু আশতা-তাল লিইউরাও আ‘মা-লাহুম
সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ ٧
ফামান ইয়া‘মাল মিছকা-লা যার্রাতিন খাইরাঁ ইয়ারাহ
অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ ٨
ওয়ামান ইয়া‘মাল মিছকা-লা যার্রাতিন শার্রাঁ ইয়ারাহ
আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।