মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
القدر

সূরা আল-কদর

মহিমান্বিত রাত · সূরা নং ৯৭ · ৫ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ ١
ইন্না- আনযালনা-হু ফী লাইলাতিল কাদর
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ ٢
ওয়ামা- আদরা-কা মা লাইলাতুল কাদর
তুমি কি জান ক্বাদরের রাত কী?
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ ٣
লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ ٤
তানায্যালুল মালা-ইকাতু ওয়ার্রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর
এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়।
سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ ٥
সালা-মুন হিয়া হাত্তা মাতলা‘ইল ফাজর
(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।