بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ ١
ওয়াত্তীনি ওয়ায্যাইতূন
শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
وَطُورِ سِينِينَ ٢
ওয়াতূরি সীনীন
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ٣
ওয়াহা-যাল বালাদিল আমীন
আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ ٤
লাকাদ খালাকনাল ইনসা-না ফী আহসানি তাকউঈম
আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ ٥
ছুম্মা রাদাদনা-হু আসফালা সা-ফিলীন
আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ ٦
ইল্লাল লাযীনা আ-মানূ ওয়া‘আমিলুস সা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন
কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ ٧
ফামা ইউকায্যিবুকা বা‘দু বিদ্দীন
(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ ٨
আলাইসাল্লা-হু বিআহকামিল হা-কিমীন
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?