بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلضُّحَىٰ ١
ওয়াদ্দুহা
সকালের উজ্জ্বল আলোর শপথ,
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ٢
ওয়াল্লাইলি ইযা সাজা
রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
মা ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা কালা
তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন।
وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ٤
ওয়ালালআ-খিরাতু খাইরুল লাকা মিনাল ঊলা
অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ٥
ওয়ালাসাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-
শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ ٦
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ ٧
ওয়াওয়াজাদাকা দা-ল্লান ফাহাদা
তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ ٨
ওয়াওয়াজাদাকা ‘আ-ইলান ফাআগনা
তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত।
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ٩
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ١٠
ওয়াআম্মাস সা-ইলা ফালা তানহার
এবং ভিক্ষুককে ধমক দিবে না।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ١١
ওয়াআম্মা বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ
আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।