بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ١
ওয়াল্লাইলি ইযা ইয়াগশা
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢
ওয়ান্নাহা-রি ইযা তাজাল্লা
শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣
ওয়ামা খালাকায যাকারা ওয়ালউনছা-
আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ٤
ইন্না সা‘ইয়াকুম লাশাত্তা
তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ ٥
ফাআম্মা মান আ‘তা ওয়াত্তাকা
অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ ٦
ওয়াসাদ্দাকা বিলহুসনা
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ٧
ফাসানুয়াস্সিরুহূ লিলইউসরা
আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ ٨
ওয়াআম্মা মাম বাখিলা ওয়াসতাগনা
আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ ٩
ওয়াকায্যাবা বিলহুসনা
আর যা উত্তম তা অমান্য করে,
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ ١٠
ফাসানুয়াস্সিরুহূ লিল‘উসরা
আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١
ওয়ামা ইউগনী ‘আনহু মা-লুহূ ইযা তারাদ্দা-
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ١٢
ইন্না ‘আলাইনা লালহুদা
সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ
وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ ١٣
ওয়াইন্না লানা লালআ-খিরাতা ওয়ালঊলা
আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ ١٤
ফাআনযারতুকুম না-রান তালায্যা
কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى ١٥
লা ইয়াসলা-হা- ইল্লাল আশকা
চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না।
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦
আল্লাযী কায্যাবা ওয়াতাওয়াল্লা
যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى ١٧
ওয়াসাইউজান্নাবুহাল আতকা
তাত্থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে,
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
আল্লাযী ইউ’তী মা-লাহূ ইয়াতাযাক্কা
যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ ١٩
ওয়ামা লিআহাদিন ‘ইনদাহূ মিন নি‘মাতিন তুজযা-
(সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ ٢٠
ইল্লাবতিগা-আ ওয়াজহি রাব্বিহিল আ‘লা
একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।
وَلَسَوْفَ يَرْضَىٰ ٢١
ওয়ালাসাওফা ইয়ারদা
সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।