মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
البلد

সূরা আল-বালাদ

নগর · সূরা নং ৯০ · ২০ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ١
লা- উকসিমু বিহা-যাল বালাদ
(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ٢
ওয়াআনতা হিল্লুম বিহা-যাল বালাদ
আর তুমি এই নগরের হালালকারী।
وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ٣
ওয়াওয়া-লিদিঁ ওয়ামা ওয়ালাদ
শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ٤
লাকাদ খালাকনাল ইনসা-না ফী কাবাদ
আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ٥
আয়াহসাবু আল লান ইয়াকদিরা ‘আলাইহি আহাদ
সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ٦
ইয়াকূলু আহলাকতু মা-লাল লুবাদা
সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ٧
আয়াহসাবু আল লাম ইয়ারাহূ আহাদ
সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ٨
আলাম নাজ‘আল লাহূ ‘আইনাইন
আমি কি তাকে দু’টো চোখ দিইনি?
وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ٩
ওয়ালিসা-নাঁ ওয়াশাফাতাইন
আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ١٠
ওয়াহাদাইনা-হুন নাজদাইন
আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ١١
ফালাকতাহামাল ‘আকাবাহ
(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ١٢
ওয়ামা- আদরা-কা মাল ‘আকাবাহ
তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
فَكُّ رَقَبَةٍ ١٣
ফাক্কু রাকাবাহ
(তা হচ্ছে) দাসমুক্তি।
أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ١٤
আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাসগাবাহ
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ١٥
ইয়াতীমান যা মাকরাবাহ
নিকটাত্মীয় ইয়াতীমকে,
أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ١٦
আও মিসকীনান যা মাতরাবাহ
অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ١٧
ছুম্মা কা-না মিনাল লাযীনা আ-মানূ ওয়াতাওয়া-সাও বিস্সাবরি ওয়াতাওয়া-সাও বিলমারহামাহ
তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ١٨
উলা-ইকা আসহা-বুল মাইমানাহ
তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ١٩
ওয়াল্লাযীনা কাফারূ বিআ-য়া-তিনা হুম আসহা-বুল মাশআমাহ
আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।
عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ٢٠
‘আলাইহিম না-রুম মু’সাদাহ
তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।