মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الأعلى

সূরা আল-আলা

সর্বোচ্চ · সূরা নং ৮৭ · ১৯ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ١
সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা
তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ٢
আল্লাযী খালাকা ফাসাওয়া
যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ٣
ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা
যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ٤
ওয়াল্লাযী আখরাজাল মার‘আ
যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ٥
ফাজা‘আলাহূ গুছা-আন আহওয়া
অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦
সানুকরিউকা ফালা তানসা-
আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٧
ইল্লা মা শা-আল্লা-হ ইন্নাহূ ইয়া‘লামুল জাহরা ওয়ামা ইয়াখফা
তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٨
ওয়ানুয়াস্সিরুকা লিলইউসরা
আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ٩
ফাযাক্কির ইন নাফা‘আতিয যিকরা
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١٠
সায়ায্যাক্কারু মান ইয়াখশা
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ١١
ওয়ায়াতাজান্নাবুহাল আশকা
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ١٢
আল্লাযী ইয়াসলান না-রাল কুবরা
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ١٣
ছুম্মা লা ইয়ামূতু ফীহা ওয়ালা ইয়াহইয়া
অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ١٤
কাদ আফলাহা মান তাযাক্কা
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
ওয়াযাকারাসমা রাব্বিহী ফাসাল্লা
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ١٦
বাল তু’ছিরূনাল হায়া-তাদ দুনইয়া
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ١٧
ওয়ালআ-খিরাতু খাইরুঁ ওয়াআবকা-
অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ١٨
ইন্না হা-যা লাফিস সুহুফিল ঊলা
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩
সুহুফি ইবরা-হীমা ওয়ামূসা
ইবরাহীম ও মূসার কিতাবে।