بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١
ওয়াস্সামা-ই ওয়াত্তা-রিক
শপথ আসমানের আর যা রাতে আসে তার,
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢
ওয়ামা- আদরা-কা মাত তা-রিক
তুমি কি জান যা রাতে আসে তা কী?
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ٣
আন-নাজমুছ ছা-কিব
উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ٤
ইন কুল্লু নাফসিল লাম্মা ‘আলাইহা হা-ফিয
প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥
ফালইয়ানযুরিল ইনসা-নু মিম্মা খুলিক
অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ٦
খুলিকা মিম মা-ইন দা-ফিক
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ٧
ইয়াখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত্তারা-ইব
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ٨
ইন্নাহূ ‘আলা রাজ‘ইহী লাকা-দির
তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ٩
ইয়াওমা তুবলাস সারা-ইর
যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ١٠
ফামা লাহূ মিন কুওয়াতিঁ ওয়ালা না-সির
সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ١١
ওয়াস্সামা-ই যা-তির রাজ‘
ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ١٢
ওয়ালআরদি যা-তিস সাদ‘
এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ١٣
ইন্নাহূ লাকাওলুন ফাসল
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
وَمَا هُوَ بِٱلْهَزْلِ ١٤
ওয়ামা হুওয়া বিলহাযল
এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ١٥
ইন্নাহুম ইয়াকীদূনা কাইদা
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
وَأَكِيدُ كَيْدًۭا ١٦
ওয়াআকীদু কাইদা
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ١٧
ফামাহ্হিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।