بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ ١
ওয়াইলুল লিলমুতাফ্ফিফীন
দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ٢
আল্লাযীনা ইযাকতা-লূ ‘আলান না-সি ইয়াসতাওফূন
যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ٣
ওয়াইযা কা-লূহুম আও ওয়াযানূহুম ইউখসিরূন
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ٤
আলা ইয়াযুন্নু উলা-ইকা আন-নাহুম মাব‘ঊছূন
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
لِيَوْمٍ عَظِيمٍۢ ٥
লিয়াওমিন ‘আযীম
এক মহা দিবসে।
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ ٦
ইয়াওমা ইয়াকূমুন না-সু লিরাব্বিল ‘আ-লামীন
যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ ٧
কাল্লা- ইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী সিজ্জীন
(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ ٨
ওয়ামা- আদরা-কা মা সিজ্জীন
তুমি কি জান সিজ্জীন কী
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ٩
কিতা-বুম মারকূম
সীলমোহরকৃত কিতাব।
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ١٠
ওয়াইলুঁ ইয়াওমাইযিল লিলমুকায্যিবীন
সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ ١١
আল্লাযীনা ইউকায্যিবূনা বিয়াওমিদ দীন
যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ١٢
ওয়ামা ইউকায্যিবু বিহী ইল্লা কুল্লু মু‘তাদিন আছীম
কেবল সীমালঙ্ঘনকারী, পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না।
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ١٣
ইযা তুতলা ‘আলাইহি আ-য়া-তুনা কা-লা আসা-তীরুল আওয়ালীন
তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ ١٤
কাল্লা বাল রা-না ‘আলা কুলূবিহিম মা কা-নূ ইয়াকসিবূন
কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ ١٥
কাল্লা- ইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন
কক্ষনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে।
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ ١٦
ছুম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম
অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧
ছুম্মা ইউকা-লু হা-যাল লাযী কুনতুম বিহী তুকায্যিবূন
অতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ ١٨
কাল্লা- ইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইল্লিয়্যীন
(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে।
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩
ওয়ামা- আদরা-কা মা ‘ইল্লিয়্যূন
তুমি কি জান ইল্লিয়ীন কী?
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ ٢٠
কিতা-বুম মারকূম
সীলমোহরকৃত কিতাব।
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ ٢١
ইয়াশহাদুহুল মুকার্রাবূন
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে।
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ ٢٢
ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম
পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘মাতের মাঝে।
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣
‘আলাল আরা-ইকি ইয়ানযুরূন
উচ্চ আসনে বসে তারা (চারদিকের সবকিছু) দেখতে থাকবে।
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ ٢٤
তা‘রিফু ফী উজূহিহিম নাদরাতান না‘ঈম
তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে।
يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ ٢٥
ইউসকাওনা মির রাহীকিম মাখতূম
তাদেরকে পান করানো হবে সীল-আঁটা উৎকৃষ্ট পানীয়।
خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ ٢٦
খিতা-মুহূ মিসক ওয়াফী যা-লিকা ফালইয়াতানা-ফাসিল মুতানা-ফিসূন
তার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ ٢٧
ওয়ামিযা-জুহূ মিন তাসনীম
তাতে মেশানো থাকবে ‘তাসনীম,
عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ ٢٨
‘আইনাঁ ইয়াশরাবু বিহাল মুকার্রাবূন
ওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ ٢٩
ইন্নাল লাযীনা আজরামূ কা-নূ মিনাল লাযীনা আ-মানূ ইয়াদহাকূন
পাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ ٣٠
ওয়াইযা মার্রূ বিহিম ইয়াতাগা-মাযূন
আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ ٣١
ওয়াইযানকালাবূ ইলা- আহলিহিমুনকালাবূ ফাকিহীন
আর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসত, তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) ফিরত উৎফুল্ল হয়ে।
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢
ওয়াইযা রাআওহুম কা-লূ ইন্না হা-উলা-ই লাদা-ল্লূন
আর তারা যখন মু’মিনদেরকে দেখত তখন বলত, ‘এরা তো অবশ্যই গুমরাহ্।’
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ٣٣
ওয়ামা- উরসিলূ ‘আলাইহিম হা-ফিযীন
তাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ ٣٤
ফালইয়াওমাল লাযীনা আ-মানূ মিনাল কুফ্ফা-রি ইয়াদহাকূন
আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
‘আলাল আরা-ইকি ইয়ানযুরূন
উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ٣٦
হাল ছুউইবাল কুফ্ফা-রু মা কা-নূ ইয়াফ‘আলূন
কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?