মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الإنفطار

সূরা আল-ইনফিতার

বিদীর্ণ হওয়া · সূরা নং ৮২ · ১৯ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ١
ইযাস সামা-উনফাতারাত
যখন আসমান ফেটে যাবে,
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ٢
ওয়াইযাল কাওয়া-কিবুনতাছারাত
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ٣
ওয়াইযাল বিহা-রু ফুজ্জিরাত
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ٤
ওয়াইযাল কুবূরু বু‘ছিরাত
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ٥
‘আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়াআখ্খারাত
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ٦
ইয়া-আইয়্যুহাল ইনসা-নু মা গার্রাকা বিরাব্বিকাল কারীম
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
আল্লাযী খালাকাকা ফাসাওয়া-কা ফা‘আদালাক
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
ফী আইয়্যি সূরাতিম মা শা-আ রাক্কাবাক
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
কাল্লা বাল তুকায্যিবূনা বিদ্দীন
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ ١٠
ওয়াইন্না ‘আলাইকুম লাহা-ফিযীন
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
كِرَامًۭا كَٰتِبِينَ ١١
কিরা-মান কা-তিবীন
সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ١٢
ইয়া‘লামূনা মা তাফ‘আলূন
তারা জানে তোমরা যা কর।
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ ١٣
ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম
নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ ١٤
ওয়াইন্নাল ফুজ্জা-রা লাফী জাহীম
আর পাপীরা থাকবে জাহান্নামে,
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ١٥
ইয়াসলাওনাহা ইয়াওমাদ দীন
কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ١٦
ওয়ামা হুম ‘আনহা বিগা-ইবীন
তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٧
ওয়ামা- আদরা-কা মা ইয়াওমুদ দীন
তুমি কি জান কর্মফলের দিনটি কী?
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٨
ছুম্মা মা- আদরা-কা মা ইয়াওমুদ দীন
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ ١٩
ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআঁ ওয়ালআমরু ইয়াওমাইযিল্লিল্লা-হ
সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।