بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ ١
ইন্না- আরসালনা নূহান ইলা কাওমিহী আন আনযির কাওমাকা মিন কাবলি আন ইয়া’তিয়াহুম ‘আযা-বুন আলীম
আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম (এই নির্দেশ দিয়ে) যে, তুমি তোমার জাতিকে সতর্ক কর তাদের কাছে মর্মান্তিক ‘আযাব আসার পূর্বে।
قَالَ يَٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌ ٢
কা-লা ইয়া-কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন
সে বলেছিল, ‘‘হে আমার জাতির লোকেরা! আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী,
أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ ٣
আনি‘বুদুল্লা-হা ওয়াত্তাকূহু ওয়াআতী‘ঊন
এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁকেই ভয় কর, আর আমার কথা মান্য কর।
يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ ٤
ইয়াগফির লাকুম মিন যুনূবিকুম ওয়াইউআখ্খিরকুম ইলা- আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লা-হি ইযা জা-আ লা ইউআখ্খারু লাও কুনতুম তা‘লামূন
তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। আল্লাহ কর্তৃক নিদিষ্ট সময় যখন আসবে তখন আর তা বিলম্বিত হবে না। তোমরা যদি জানতে!’
قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًۭا وَنَهَارًۭا ٥
কা-লা রাব্বি ইন্নী দা‘আওতু কাওমী লাইলাঁ ওয়ানাহা-রা
সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমি আমার জাতিকে রাত-দিন ডেকেছি,
فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًۭا ٦
ফালাম ইয়াযিদহুম দু‘আ-ঈ ইল্লা ফিরা-রা
কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে,
وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًۭا ٧
ওয়াইন্নী কুল্লামা দা‘আওতুহুম লিতাগফিরা লাহুম জা‘আলূ আসা-বি‘আহুম ফী আ-যা-নিহিম ওয়াসতাগশাও ছিয়া-বাহুম ওয়াআসার্রূ ওয়াসতাকবারুসতিকবা-রা
আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তখনই তারা তাদের কানে আঙ্গুল ডুকিয়ে দিয়েছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, জিদ করেছে আর খুব বেশি অহঙ্কার করেছে।
ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًۭا ٨
ছুম্মা ইন্নী দা‘আওতুহুম জিহা-রা
অতঃপর তাদেরকে আমি উচ্চৈঃস্বরে ডেকেছি,
ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًۭا ٩
ছুম্মা ইন্নী আ‘লানতু লাহুম ওয়াআসরারতু লাহুম ইসরা-রা
এর পর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি।
فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًۭا ١٠
ফাকুলতুসতাগফিরূ রাব্বাকুম ইন্নাহূ কা-না গাফ্ফা-রা
আমি বলেছি- ‘তোমরা তোমাদের রব্বের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল।
يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا ١١
ইউরসিলিস সামা-আ ‘আলাইকুম মিদরা-রা
(তোমরা তা করলে) তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন,
وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّٰتٍۢ وَيَجْعَل لَّكُمْ أَنْهَٰرًۭا ١٢
ওয়াইউমদিদকুম বিআমওয়া-লিঁ ওয়াবানীনা ওয়ায়াজ‘আল লাকুম জান্না-তিঁ ওয়ায়াজ‘আল লাকুম আনহা-রা
তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন।
مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًۭا ١٣
মা লাকুম লা তারজূনা লিল্লা-হি ওয়াকা-রা
‘তোমাদের হল কী যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছ?
وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا ١٤
ওয়াকাদ খালাকাকুম আতওয়া-রা
অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে।
أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا ١٥
আলাম তারাও কাইফা খালাকাল্লা-হু সাব‘আ সামা-ওয়া-তিন তিবা-কা
তোমরা কি দেখ না, কীভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে (স্থাপন করে)?
وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًۭا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًۭا ١٦
ওয়াজা‘আলাল কামারা ফীহিন্না নূরাঁ ওয়াজা‘আলাশ শামসা সিরা-জা
আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।
وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًۭا ١٧
ওয়াল্লা-হু আমবাতাকুম মিনাল আরদি নাবা-তা
আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদগত করেন (এবং ক্রমশঃ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে)
ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًۭا ١٨
ছুম্মা ইউ‘ঈদুকুম ফীহা ওয়াইউখরিজুকুম ইখরা-জা
অতঃপর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে পুনরুত্থিত করবেন।
وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًۭا ١٩
ওয়াল্লা-হু জা‘আলা লাকুমুল আরদা বিসা-তা
আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত,
لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًۭا فِجَاجًۭا ٢٠
লিতাসলুকূ মিনহা সুবুলান ফিজা-জা
যাতে তোমরা তার প্রশস্ত পথ-ঘাট দিয়ে চলাচল করতে পার।’
قَالَ نُوحٌۭ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًۭا ٢١
কা-লা নূহুর রাব্বি ইন্নাহুম ‘আসাওনী ওয়াত্তাবা‘ঊ মাল লাম ইয়াযিদহু মা-লুহূ ওয়াওয়ালাদুহূ ইল্লা খাসা-রা
নূহ বলেছিল, ‘হে আমার প্রতিপালক! তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করছে তাদের (অর্থাৎ এমন সব লোকদের) যাদের মালধন আর সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি,
وَمَكَرُوا۟ مَكْرًۭا كُبَّارًۭا ٢٢
ওয়ামাকারূ মাকরান কুব্বা-রা
আর তারা ষড়যন্ত্র করেছিল সাংঘাতিক ষড়যন্ত্র।
وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّۭا وَلَا سُوَاعًۭا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًۭا ٢٣
ওয়াকা-লূ লা তাযারুন্না আ-লিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাঁ ওয়ালা সুওয়া-‘আঁ ওয়ালা ইয়াগূছা ওয়ায়া‘ঊকা ওয়ানাসরা
আর তারা বলেছিল, তোমাদের দেবদেবীদের কক্ষনো পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ সুআ‘আকে, আর না ‘ইয়াগুস, ইয়া‘ঊক ও নাসরকে।
وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًۭا ۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلًۭا ٢٤
ওয়াকাদ আদাল্লূ কাছীরাঁ ওয়ালা তাযিদিয যা-লিমীনা ইল্লা দালা-লা
তারা গুমরাহ করেছে অনেককে, তুমি যালিমদের গুমরাহী ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।
مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًۭا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًۭا ٢٥
মিম্মা খাতীআ-তিহিম উগরিকূ ফাউদখিলূ না-রান ফালাম ইয়াজিদূ লাহুম মিন দূনিল্লা-হি আনসা-রা
পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছে, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অত:পর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি।
وَقَالَ نُوحٌۭ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَٰفِرِينَ دَيَّارًا ٢٦
ওয়াকা-লা নূহুর রাব্বি লা তাযার ‘আলাল আরদি মিনাল কা-ফিরীনা দাইয়্যা-রা
নূহ বলল, ‘হে আমার রব্ব! ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না।
إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًۭا كَفَّارًۭا ٢٧
ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লূ ‘ইবা-দাকা ওয়ালা ইয়ালিদূ ইল্লা ফা-জিরান কাফ্ফা-রা
তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাহদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে।
رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا ٢٨
রাব্বিগফির লী ওয়ালিওয়া-লিদাইয়্যা ওয়ালিমান দাখালা বাইতিয়া মু’মিনাঁ ওয়ালিলমু’মিনীনা ওয়ালমু’মিনা-তি ওয়ালা তাযিদিয যা-লিমীনা ইল্লা তাবা-রা
হে আমার রব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে যারা আমার গৃহে মু’মিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে; আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।’