মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الرحمن

সূরা আর-রাহমান

পরম করুণাময় · সূরা নং ৫৫ · ৭৮ আয়াত · ৩ রুকু · মাদানী · পারা ২৭
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحْمَٰنُ ١
আর-রাহমা-ন
পরম দয়ালু (আল্লাহ),
عَلَّمَ ٱلْقُرْءَانَ ٢
‘আল্লামাল কুরআ-ন
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ ٱلْإِنسَٰنَ ٣
খালাকাল ইনসা-ন
তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
عَلَّمَهُ ٱلْبَيَانَ ٤
‘আল্লামাহুল বায়া-ন
তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ ٥
আশ-শামসু ওয়ালকামারু বিহুসবা-ন
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ ٦
ওয়ান্নাজমু ওয়াশ্শাজারু ইয়াসজুদা-ন
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ ٧
ওয়াস্সামা-আ রাফা‘আহা ওয়াওয়াদা‘আল মীযা-ন
তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ ٨
আল্লা তাতগাও ফিল মীযা-ন
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ ٩
ওয়াআকীমুল ওয়াযনা বিলকিসতি ওয়ালা তুখসিরুল মীযা-ন
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ ١٠
ওয়ালআরদা ওয়াদা‘আহা লিলআনা-ম
আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
فِيهَا فَٰكِهَةٌۭ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ ١١
ফীহা ফা-কিহাতুঁ ওয়ান্নাখলু যা-তুল আকমা-ম
এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ ١٢
ওয়ালহাব্বু যুল ‘আসফি ওয়ার্রাইহা-ন
আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٣
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ كَٱلْفَخَّارِ ١٤
খালাকাল ইনসা-না মিন সালসা-লিন কালফাখ্খা-র
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ ١٥
ওয়াখালাকাল জা-ন্না মিম মা-রিজিম মিন না-র
আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٦
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ ١٧
রাব্বুল মাশরিকাইনি ওয়ারাব্বুল মাগরিবাইন
তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٨
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ ١٩
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন
দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,
بَيْنَهُمَا بَرْزَخٌۭ لَّا يَبْغِيَانِ ٢٠
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়া-ন
(কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٢١
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ ٢٢
ইয়াখরুজু মিনহুমাল লু’লুউ ওয়ালমারজা-ন
এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٢٣
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ ٢٤
ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তু ফিল বাহরি কালআ‘লা-ম
পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٢٥
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۢ ٢٦
কুল্লু মান ‘আলাইহা ফা-ন
পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ ٢٧
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়ালইকরা-ম
কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٢٨
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍۢ ٢٩
ইয়াসআলুহূ মান ফিস সামা-ওয়া-তি ওয়ালআরদ কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন
আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٣٠
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ ٣١
সানাফরুগু লাকুম আইয়্যুহাছ ছাকালা-ন
(দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٣٢
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍۢ ٣٣
ইয়া-মা‘শারাল জিন্নি ওয়ালইনসি ইনিসতাতা‘তুম আন তানফুযূ মিন আকতা-রিস সামা-ওয়া-তি ওয়ালআরদি ফানফুযূ লা তানফুযূনা ইল্লা বিসুলতা-ন
হে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٣٤
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌۭ مِّن نَّارٍۢ وَنُحَاسٌۭ فَلَا تَنتَصِرَانِ ٣٥
ইউরসালু ‘আলাইকুমা শুওয়া-যুম মিন না-রিঁ ওয়ানুহা-সুন ফালা তানতাসিরা-ন
(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٣٦
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةًۭ كَٱلدِّهَانِ ٣٧
ফাইযানশাক্কাতিস সামা-উ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন
যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٣٨
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فَيَوْمَئِذٍۢ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌۭ وَلَا جَآنٌّۭ ٣٩
ফায়াওমাইযিল লা ইউসআলু ‘আন যামবিহী ইনসুঁ ওয়ালা জা-ন্ন
সে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٤٠
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ ٤١
ইউ‘রাফুল মুজরিমূনা বিসীমা-হুম ফাইউ’খাযু বিন্নাওয়া-সী ওয়ালআকদা-ম
অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٤٢
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ ٤٣
হা-যিহী জাহান্নামুল লাতী ইউকায্যিবু বিহাল মুজরিমূন
এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍۢ ٤٤
ইয়াতূফূনা বাইনাহা ওয়াবাইনা হামীমিন আ-ন
সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٤٥
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ٤٦
ওয়ালিমান খা-ফা মাকা-মা রাব্বিহী জান্নাতা-ন
আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٤٧
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?
ذَوَاتَآ أَفْنَانٍۢ ٤٨
যাওয়া-তা- আফনা-ন
দু’টোই শাখা পল্লবে ভরপুর।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٤٩
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ ٥٠
ফীহিমা ‘আইনা-নি তাজরিয়া-ন
দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٥١
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍۢ زَوْجَانِ ٥٢
ফীহিমা মিন কুল্লি ফা-কিহাতিন যাওজা-ন
উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٥٣
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍۢ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍۢ ٥٤
মুত্তাকিঈনা ‘আলা ফুরুশিম বাতা-ইনুহা মিন ইসতাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দা-ন
তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٥٥
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ ٥٦
ফীহিন্না কা-সিরা-তুত তারফি লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জা-ন্ন
তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٥٧
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ ٥٨
কাআন্নাহুন্নাল ইয়া-কূতু ওয়ালমারজা-ন
তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٥٩
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُ ٦٠
হাল জাযা-উল ইহসা-নি ইল্লাল ইহসা-ন
উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦١
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ٦٢
ওয়ামিন দূনিহিমা জান্নাতা-ন
এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦٣
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُدْهَآمَّتَانِ ٦٤
মুদহা-ম্মাতা-ন
ঘন সবুজ এ বাগান দু’টো।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦٥
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ ٦٦
ফীহিমা ‘আইনা-নি নাদ্দা-খাতা-ন
দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦٧
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا فَٰكِهَةٌۭ وَنَخْلٌۭ وَرُمَّانٌۭ ٦٨
ফীহিমা ফা-কিহাতুঁ ওয়ানাখলুঁ ওয়ারুম্মা-ন
তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٦٩
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌۭ ٧٠
ফীহিন্না খাইরা-তুন হিসা-ন
তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧١
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
حُورٌۭ مَّقْصُورَٰتٌۭ فِى ٱلْخِيَامِ ٧٢
হূরুম মাকসূরা-তুন ফিল খিয়া-ম
(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٣
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌۭ قَبْلَهُمْ وَلَا جَآنٌّۭ ٧٤
লাম ইয়াতমিছহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জা-ন্ন
পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٥
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍۢ وَعَبْقَرِىٍّ حِسَانٍۢ ٧٦
মুত্তাকিঈনা ‘আলা রাফরাফিন খুদরিঁ ওয়া‘আবকারিয়্যিন হিসা-ন
তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٧
ফাবিআইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ ٧٨
তাবা-রাকাসমু রাব্বিকা যিল জালা-লি ওয়ালইকরা-ম
মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।