بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ ١
ইকতারাবাতিস সা-‘আতু ওয়ানশাক্কাল কামার
ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খন্ডিত হয়েছে,
وَإِن يَرَوْا۟ ءَايَةًۭ يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌۭ مُّسْتَمِرٌّۭ ٢
ওয়াইন ইয়ারাও আ-য়াতাঁ ইউ‘রিদূ ওয়ায়াকূলূ সিহরুম মুসতামির্র
কিন্তু তারা যখন কোন নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে- ‘এটা তো সেই আগের থেকে চলে আসা যাদু।’
وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍۢ مُّسْتَقِرٌّۭ ٣
ওয়াকায্যাবূ ওয়াত্তাবা‘ঊ আহওয়া-আহুম ওয়াকুল্লু আমরিম মুসতাকির্র
তারা সত্যকে অস্বীকার করে, আর নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। প্রতিটি বিষয়েরই একটা নির্দিষ্ট সময় আছে (সময় আসলেই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে)।
وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ ٤
ওয়ালাকাদ জা-আহুম মিনাল আমবা-ই মা ফীহি মুযদাজার
এই লোকেদের কাছে তো (অতীতের জাতিগুলোর) সংবাদ এসেছে যাতে আছে সাবধান বাণী।
حِكْمَةٌۢ بَٰلِغَةٌۭ ۖ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ ٥
হিকমাতুম বা-লিগাতুন ফামা তুগনিন নুযুর
তা (হল) সুদূর প্রসারী জ্ঞান, কিন্তু সেই সতর্কবাণী কোন কাজে আসেনি।
فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍۢ نُّكُرٍ ٦
ফাতাওয়াল্লা ‘আনহুম ইয়াওমা ইয়াদ‘উদ দা-‘ই ইলা শাইইন নুকুর
কাজেই (হে নবী) তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও (আর অপেক্ষা কর সে দিনের) যেদিন এক আহবানকারী (তাদেরকে) আহবান করবে এক ভয়াবহ বিষয়ের দিকে।
خُشَّعًا أَبْصَٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌۭ مُّنتَشِرٌۭ ٧
খুশ্শা‘আন আবসা-রুহুম ইয়াখরুজূনা মিনাল আজদা-ছি কাআন্নাহুম জারা-দুম মুনতাশির
ভীত-শংকিত চোখে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে- যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।
مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ ۖ يَقُولُ ٱلْكَٰفِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌۭ ٨
মুহতি‘ঈনা ইলাদ দা-‘ই ইয়াকূলুল কা-ফিরূনা হা-যা ইয়াওমুন ‘আসির
ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’।
۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌۭ وَٱزْدُجِرَ ٩
কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিন ফাকায্যাবূ ‘আবদানা ওয়াকা-লূ মাজনূনুঁ ওয়াযদুজির
তাদের আগে নূহের জাতিও সত্য প্রত্যাখ্যান করেছিল। তারা আমার বান্দাহকে অস্বীকার করেছিল আর বলেছিল- ‘‘একটা পাগল’’; আর তাকে ভয় দেখানো হয়েছিল।
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌۭ فَٱنتَصِرْ ١٠
ফাদা‘আ রাব্বাহূ আন-নী মাগলূবুন ফানতাসির
তখন সে তার প্রতিপালককে ডেকেছিল- ‘‘আমি পরাস্ত হয়েছি, কাজেই তুমি এর প্রতিবিধান কর।’’
فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍۢ مُّنْهَمِرٍۢ ١١
ফাফাতাহনা- আবওয়া-বাস সামা-ই বিমা-ইম মুনহামির
তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষিয়েছিলাম।
وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًۭا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍۢ قَدْ قُدِرَ ١٢
ওয়াফাজ্জারনাল আরদা ‘উইউনান ফালতাকাল মা-উ ‘আলা- আমরিন কাদ কুদির
আর যমীন থেকে উৎসারিত করেছিলাম ঝর্ণাধারা, অতঃপর (সব) পানি মিলিত হল যে পরিমাণ (পূর্বেই) নির্ধারিত করা হয়েছিল।
وَحَمَلْنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍۢ وَدُسُرٍۢ ١٣
ওয়াহামালনা-হু ‘আলা যা-তি আলওয়া-হিঁ ওয়াদুসুর
আর আমি নূহকে বহন করলাম কাষ্ঠ আর কীলক যুক্ত (নৌযানে)।
تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءًۭ لِّمَن كَانَ كُفِرَ ١٤
তাজরী বিআ‘ইউনিনা জাযা-আল লিমান কা-না কুফির
যা আমার চোখের সামনে (ও আমার তত্ত্বাবধানে) ভেসে চলল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল।
وَلَقَد تَّرَكْنَٰهَآ ءَايَةًۭ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ١٥
ওয়ালাকাত তারাকনা-হা- আ-য়াতান ফাহাল মিম মুদ্দাকির
এ (ঘটনা) টিকে আমি (চিরকালের জন্য) নিদর্শন হিসেবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ ١٦
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়ানুযুর
কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ١٧
ওয়ালাকাদ ইয়াস্সারনাল কুরআ-না লিয্যিকরি ফাহাল মিম মুদ্দাকির
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
كَذَّبَتْ عَادٌۭ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ ١٨
কায্যাবাত ‘আ-দুন ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়ানুযুর
‘আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًۭا صَرْصَرًۭا فِى يَوْمِ نَحْسٍۢ مُّسْتَمِرٍّۢ ١٩
ইন্না- আরসালনা ‘আলাইহিম রীহান সারসারান ফী ইয়াওমি নাহসিম মুসতামির্র
আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝাবায়ু এক অবিরাম অশুভ দিনে,
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍۢ مُّنقَعِرٍۢ ٢٠
তানযি‘উন না-সা কাআন্নাহুম আ‘জা-যু নাখলিম মুনকা‘ইর
মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ ٢١
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়ানুযুর
ফলে কত ভয়ংকর ছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ٢٢
ওয়ালাকাদ ইয়াস্সারনাল কুরআ-না লিয্যিকরি ফাহাল মিম মুদ্দাকির
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?
كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ ٢٣
কায্যাবাত ছামূদু বিন্নুযুর
সামূদ জাতিও ভয়প্রদর্শনকারীদেরকে অস্বীকার করেছিল,
فَقَالُوٓا۟ أَبَشَرًۭا مِّنَّا وَٰحِدًۭا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًۭا لَّفِى ضَلَٰلٍۢ وَسُعُرٍ ٢٤
ফাকা-লূ আবাশারাম মিন্না ওয়া-হিদান নাত্তাবি‘উহূ ইন্না- ইযাল লাফী দালা-লিঁ ওয়াসু‘উর
তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই মধ্যেকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো আমরা গুমরাহী আর পাগলামিতে পড়ে যাব।
أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌۭ ٢٥
আউলকিয়ায যিকরু ‘আলাইহি মিম বাইনিনা বাল হুওয়া কায্যা-বুন আশির
আমাদের (এত মানুষের) মধ্যে শুধু কি তার উপরই বাণী পাঠানো হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যুক, দাম্ভিক।
سَيَعْلَمُونَ غَدًۭا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ ٢٦
সায়া‘লামূনা গাদাম মানিল কায্যা-বুল আশির
আগামীকালই তারা জানতে পারবে কে বড়ই মিথ্যুক, দাম্ভিক
إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةًۭ لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ ٢٧
ইন্না মুরসিলুন না-কাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির
আমি একটা উষ্ট্রী পাঠাচ্ছি, তাদেরকে পরীক্ষা করার জন্য, কাজেই (হে সালিহ!) তুমি তাদের আচরণ লক্ষ্য কর আর ধৈর্য ধর।
وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍۢ مُّحْتَضَرٌۭ ٢٨
ওয়ানাব্বি’হুম আন-নাল মা-আ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদার
আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে (ও উষ্ট্রীর মধ্যে) পানি বণ্টিত হবে, প্রত্যেকের পানি পানের পালা আসবে।
فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ ٢٩
ফানা-দাও সা-হিবাহুম ফাতা‘আ-তা ফা‘আকার
শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকল আর সে তাকে (অর্থাৎ উষ্ট্রীটিকে) ধরে হত্যা করল।
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ ٣٠
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়ানুযুর
ফলে কত ভয়ংকর হয়েছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন।
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةًۭ وَٰحِدَةًۭ فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ ٣١
ইন্না- আরসালনা ‘আলাইহিম সাইহাতাঁ ওয়া-হিদাতান ফাকা-নূ কাহাশীমিল মুহতাযির
আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটি মাত্র প্রচন্ড ধ্বনি। ফলে তারা খোঁয়াড়ওয়ালাদের (নির্মিত) ভেঙ্গে চুরে যাওয়া শুকনা ডালপালার মত গুঁড়িয়ে গেল।
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ٣٢
ওয়ালাকাদ ইয়াস্সারনাল কুরআ-না লিয্যিকরি ফাহাল মিম মুদ্দাকির
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের কেউ আছে কি?
كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ ٣٣
কায্যাবাত কাওমু লূতিম বিন্নুযুর
লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল,
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍۢ ۖ نَّجَّيْنَٰهُم بِسَحَرٍۢ ٣٤
ইন্না- আরসালনা ‘আলাইহিম হা-সিবান ইল্লা- আ-লা লূতিন নাজ্জাইনা-হুম বিসাহার
আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচন্ড বাতাস, (যা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল) লূতের পরিবারকে বাদ দিয়ে। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করে নিয়েছিলাম।
نِّعْمَةًۭ مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ ٣٥
নি‘মাতাম মিন ‘ইনদিনা কাযা-লিকা নাজযী মান শাকার
আমার পক্ষ হতে অনুগ্রহস্বরূপ; এভাবেই আমি তাকে প্রতিফল দেই যে কৃতজ্ঞ হয়।
وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ ٣٦
ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামা-রাও বিন্নুযুর
লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা সতর্কবাণীর বিষয়ে বাক বিতন্ডা করেছিল।
وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ ٣٧
ওয়ালাকাদ রা-ওয়াদূহু ‘আন দাইফিহী ফাতামাসনা- আ‘ইউনাহুম ফাযূকূ ‘আযা-বী ওয়ানুযুর
তারা লূতকে তার মেহমানদের রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম আর বললাম ‘আমার ‘আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’
وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌۭ مُّسْتَقِرٌّۭ ٣٨
ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান ‘আযা-বুম মুসতাকির্র
অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।
فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ ٣٩
ফাযূকূ ‘আযা-বী ওয়ানুযুর
তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ٤٠
ওয়ালাকাদ ইয়াস্সারনাল কুরআ-না লিয্যিকরি ফাহাল মিম মুদ্দাকির
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণের কেউ আছে কি?
وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ ٤١
ওয়ালাকাদ জা-আ আ-লা ফির‘আওনান নুযুর
ফেরাউন গোষ্ঠীর কাছেও (আমার) সতর্কবাণী এসেছিল।
كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ أَخْذَ عَزِيزٍۢ مُّقْتَدِرٍ ٤٢
কায্যাবূ বিআ-য়া-তিনা কুল্লিহা ফাআখাযনা-হুম আখযা ‘আযীযিম মুকতাদির
তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ও ক্ষমতাবানের পাকড়াওয়ে।
أَكُفَّارُكُمْ خَيْرٌۭ مِّنْ أُو۟لَٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌۭ فِى ٱلزُّبُرِ ٤٣
আকুফ্ফা-রুকুম খাইরুম মিন উলা-ইকুম আম লাকুম বারা-আতুন ফিয যুবুর
তোমাদের (মক্কাবাসী) কাফিররা কি এ লোকেদের চেয়ে ভাল? নাকি (আসমানী) গ্রন্থাদিতে তোমাদেরকে ক্ষমা করে দেয়ার কথা লেখা আছে?
أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌۭ مُّنتَصِرٌۭ ٤٤
আম ইয়াকূলূনা নাহনু জামী‘উম মুনতাসির
নাকি তারা বলে- ‘আমরা সংঘবদ্ধ দল, নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।
سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ٤٥
সাইউহযামুল জাম‘উ ওয়াইউওয়াল্লূনাদ দুবুর
এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।
بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ ٤٦
বালিস সা-‘আতু মাও‘ইদুহুম ওয়াস্সা-‘আতু আদহা ওয়াআমার্র
বরং ক্বিয়ামত হল (তাদের দুষ্কর্মের প্রতিশোধ নেয়ার জন্য) তাদেরকে দেয়া নির্ধারিত সময়, ক্বিয়ামত অতি কঠিন, অতিশয় তিক্ত।
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَٰلٍۢ وَسُعُرٍۢ ٤٧
ইন্নাল মুজরিমীনা ফী দালা-লিঁ ওয়াসু‘উর
পাপীরা আছে গুমরাহী আর পাগলামির মধ্যে।
يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ ٤٨
ইয়াওমা ইউসহাবূনা ফিন না-রি ‘আলা উজূহিহিম যূকূ মাস্সা সাকার
যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে (তখন বলা হবে) ‘জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।’
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَٰهُ بِقَدَرٍۢ ٤٩
ইন্না কুল্লা শাইইন খালাকনা-হু বিকাদার
আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।
وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌۭ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ ٥٠
ওয়ামা- আমরুনা- ইল্লা ওয়া-হিদাতুন কালামহিম বিলবাসার
আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।
وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍۢ ٥١
ওয়ালাকাদ আহলাকনা- আশইয়া-‘আকুম ফাহাল মিম মুদ্দাকির
আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
وَكُلُّ شَىْءٍۢ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ ٥٢
ওয়াকুল্লু শাইইন ফা‘আলূহু ফিয যুবুর
তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,
وَكُلُّ صَغِيرٍۢ وَكَبِيرٍۢ مُّسْتَطَرٌ ٥٣
ওয়াকুল্লু সাগীরিঁ ওয়াকাবীরিম মুসতাতার
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَنَهَرٍۢ ٥٤
ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিঁ ওয়ানাহার
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,
فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍۢ مُّقْتَدِرٍۭ ٥٥
ফী মাক‘আদি সিদকিন ‘ইনদা মালীকিম মুকতাদির
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।