بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ١
কুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,
مِن شَرِّ مَا خَلَقَ ٢
মিন শার্রি মা খালাক
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣
ওয়ামিন শার্রি গা-সিকিন ইযা ওয়াকাব
আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ٤
ওয়ামিন শার্রিন নাফ্ফা-ছা-তি ফিল ‘উকাদ
এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
ওয়ামিন শার্রি হা-সিদিন ইযা হাসাদ
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।