মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الكوثر

সূরা আল-কাওসার

প্রাচুর্য · সূরা নং ১০৮ · ৩ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ ١
ইন্না- আ‘তাইনা-কাল কাওছার
আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ ٢
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ ٣
ইন্না শা-নিআকা হুওয়াল আবতার
(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।