মূল লেখায় যান
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
قريش

সূরা কুরাইশ

কুরাইশ গোত্র · সূরা নং ১০৬ · ৪ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لِإِيلَٰفِ قُرَيْشٍ ١
লিঈলা-ফি কুরাইশ
কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ ٢
ঈলা-ফিহিম রিহলাতাশ শিতা-ই ওয়াস্সাইফ
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ ٣
ফালইয়া‘বুদূ রাব্বা হা-যাল বাইত
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍۢ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ ٤
আল্লাযী আত‘আমাহুম মিন জূ‘ইঁ ওয়াআ-মানাহুম মিন খাওফ
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।