بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ ١
আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল
তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ ٢
আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ٣
ওয়াআরসালা ‘আলাইহিম তাইরান আবা-বীল
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ٤
তারমীহিম বিহিজা-রাতিম মিন সিজ্জীল
যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ ٥
ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।