بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١
আলহা-কুমুত তাকা-ছুর
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ٢
হাত্তা যুরতুমুল মাকা-বির
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ٣
কাল্লা সাওফা তা‘লামূন
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ٤
ছুম্মা কাল্লা সাওফা তা‘লামূন
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ٥
কাল্লা লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ٦
লাতারাউন্নাল জাহীম
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ٧
ছুম্মা লাতারাউন্নাহা ‘আইনাল ইয়াকীন
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨
ছুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন না‘ঈম
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।