মূল লেখায় যান
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
القارعة

সূরা আল-কারিআহ

মহাপ্রলয় · সূরা নং ১০১ · ১১ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلْقَارِعَةُ ١
আলকা-রি‘আহ
মহা বিপদ
مَا ٱلْقَارِعَةُ ٢
মাল কা-রি‘আহ
কী সেই মহা বিপদ?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ٣
ওয়ামা- আদরা-কা মাল কা-রি‘আহ
মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ٤
ইয়াওমা ইয়াকূনুন না-সু কালফারা-শিল মাবছূছ
সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ٥
ওয়াতাকূনুল জিবা-লু কাল‘ইহনিল মানফূশ
আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ٦
ফাআম্মা মান ছাকুলাত মাওয়া-যীনুহ
অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ٧
ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ
সে সুখী জীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ٨
ওয়াআম্মা মান খাফ্ফাত মাওয়া-যীনুহ
আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ٩
ফাউম্মুহূ হা-উইয়াহ
(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ١٠
ওয়ামা- আদরা-কা মা হিয়াহ
তুমি কি জান তা কী?
نَارٌ حَامِيَةٌۢ ١١
না-রুন হা-মিয়াহ
জ্বলন্ত আগুন।