بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ١
ওয়াল‘আ-দিয়া-তি দাবহা
শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,
فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ٢
ফালমূরিয়া-তি কাদহা
অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ٣
ফালমুগীরা-তি সুবহা
অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ٤
ফাআছারনা বিহী নাক‘আ
আর সে সময় ধূলি উড়ায়,
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ٥
ফাওয়াসাতনা বিহী জাম‘আ
অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),
إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ٦
ইন্নাল ইনসা-না লিরাব্বিহী লাকানূদ
বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ٧
ওয়াইন্নাহূ ‘আলা যা-লিকা লাশাহীদ
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ٨
ওয়াইন্নাহূ লিহুব্বিল খাইরি লাশাদীদ
আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ٩
আফালা ইয়া‘লামু ইযা বু‘ছিরা মা ফিল কুবূর
সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ١٠
ওয়াহুস্সিলা মা ফিস সুদূর
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ١١
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর
নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।