মূল লেখায় যান
১৭ অক্টোবর ২০২৬ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
يونس

সূরা ইউনুস

নবী ইউনুস (আ.) · সূরা নং ১০ · ১০৯ আয়াত · ১১ রুকু · মাক্কী · পারা ১১
৭৯ থেকে ৮২ নং আয়াত দেখানো হচ্ছে। পুরো সূরা পড়ুন
وَقَالَ فِرْعَوْنُ ٱئْتُونِى بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ ٧٩
ওয়াকা-লা ফির‘আওনু তূনী বিকুল্লি সা-হিরিন ‘আলীম
ফির‘আওন বলল, ‘‘সকল পারদর্শী যাদুকরদের আমার কাছে নিয়ে এসো’’।
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ ٨٠
ফালাম্মা জা-আস সাহারাতু কা-লা লাহুম মূসা- আলকূ মা- আনতুম মুলকূন
যাদুকররা যখন এসে গেল, তখন মূসা তাদেরকে বলল, ‘‘নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে’’।
فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ ۖ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ ٨١
ফালাম্মা- আলকাও কা-লা মূসা মা জি’তুম বিহিস সিহরু ইন্নাল্লা-হা সাইউবতিলুহূ ইন্নাল্লা-হা লা ইউসলিহু ‘আমালাল মুফসিদীন
তারা যখন নিক্ষেপ করল, তখন মূসা বলল, ‘‘তোমরা যা নিয়ে এসেছ তাতো যাদু, আল্লাহ এখনই তা ব্যর্থ করে দেবেন, আল্লাহ বিশৃঙ্খলাকারীদের কাজকে সংশোধন করেন না’’।
وَيُحِقُّ ٱللَّهُ ٱلْحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ ٨٢
ওয়াইউহিক্কুল্লা-হুল হাক্কা বিকালিমা-তিহী ওয়ালাও কারিহাল মুজরিমূন
আল্লাহ তাঁর বাণীর সাহায্যে প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করবেনই, অপরাধীদের কাছে তা যতই অপ্রীতিকর হোক না কেন।